কলকাতা 

সিপিএম ছাড়ছেন প্রতীক উর রহমান ?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সিপিএম ছাড়ছেন প্রতীক উর রহমান। তাহলে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে চিঠি লিখে তিনি এ কথা জানিয়েছেন।প্রতীক উর রহমান এই মুহূর্তে সিপিএমের লড়াকু মুখ বলেই পরিচিত। ময়দানে নেমে কাজ করেন সিপিএমের এই তরুণ তুর্কি। ২০২১ সালের নির্বাচনে বামেদের এই তরুণ মুখ প্রার্থী হয়েছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বামপ্রার্থী হয়ে লড়াইও করেছিলেন। নির্বাচনে না জিতলেও লড়াকু মনোভাবের জন্য নজর কেড়েছেন তিনি। ছাব্বিশের নির্বাচনেও কি তাঁকে দল প্রার্থী করবে? সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই আবহেই দলের জনা কয়েক নেতৃত্বের আচরণ, নীতি নিয়ে তাঁর মনে ক্ষোভ জমতে থাকে বলে খবর। সেলিম-হুমায়ুন বৈঠক কি সিপিএমের এই তরুণ নেতা ‘বিদ্রোহী’ হয়ে উঠলেন? ।

প্রতীক উর রহমান সিপিএমের রাজ্য সম্পাদকের উদ্দেশ্যে চিঠিতে লিখেছেন, “সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় আমি পার্টির জেলা ও রাজ্য কমিটির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্ত আপনাকে অবগত করলাম।” প্রশ্ন উঠেছে, তাহলে কি সরাসরি সিপিএম নেতা মহম্মদ সেলিমের বিরুদ্ধে সরব হলেন তিনি?

Advertisement

এই চিঠি বিতর্ক প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, “সিপিএমের বায়োলজিকাল ফেরেব্বাজ নেতৃত্বের অংশ ও ফেসবুকের সভ্যতাহীন ফুটেজ বিপ্লবীদের দাপটে সিপিএমেরই প্রথম সারির যুবনেতাদের অবস্থা ও সিদ্ধান্ত এরকম। SFI শীর্ষনেতা, জেলা নেতা, রাজ্য কমিটির কিছু দায়িত্বে থাকা ও গত লোকসভায় ডায়মন্ডহারবারে সিপিএম প্রার্থী প্রতীক উর। সিপিএমকে সর্বস্তরে 0 তে নামানো সম্পাদক ও তাঁর কিছু অযোগ্য বাতেলাবাজের কাঠিবাজিতে এই সিদ্ধান্ত বলে খবর। চিঠির সত্যতা যাচাই করতে পারিনি। ভুল হলে ডিলিট করে দেব।”

সম্প্রতি মহম্মদ সেলিমের সঙ্গে কলকাতার একটি পাঁচতারা হোটেলে বৈঠক হয়েছিল হুমায়ুন কবীরের। তাহলে সিপিএম এবার নিজের অস্তিত্ব রক্ষার জন্য হুমায়ুনের সঙ্গে জোট করবে? ওই বৈঠকের পরে সেই প্রশ্ন জোরালো হয়েছিল। ওই বৈঠককে ভালোভাবে গ্রহণ করেননি প্রতীক উর রহমান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ