দেশ 

বিরোধীরা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিতেই,বিজেপির সাংসদরা পূর্ণ আস্থা জ্ঞাপন করলেন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে তোড়জোড় শুরু করেছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। এটা একটা গণতন্ত্রের পক্ষে অশুভ লক্ষণ বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার লক্ষ্যে মঙ্গলবার স্পিকারের প্রতি ‘পূর্ণ আস্থা’ প্রকাশ করে তাঁকে চিঠি লিখলেন এগারো জন বিজেপি সাংসদ।

গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর শারীরিক হামলার আ্রশঙ্কায় অধিবেশন মুলতুবি করেন স্পিকার ওম বিড়লা। বিষয়টিকে ভালো ভাবে নেয়নি কংগ্রেস-সহ দেশের বিরোধী দলগুলি। শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে এনে ওমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট অধিবেশনেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্ততি নিচ্ছে বিরোধী দলগুলি। উল্লেখ্য, স্পিকারের বিরুদ্ধে বিরোধী অভিযোগের মধ্যে সোমবারও সংসদের বাজেট অধিবেশন ব্যাহত হয়েছে।

Advertisement

বিরোধীদের অভিযোগ, একাধিক বিষয়ে আলোচনার দাবি জানালেও ক্ষমতাসীন সরকার আলোচনার অনুমতি দিতে রাজি নয়। এমনকী বিরোধী দলের নেতাদের কথা বলতেই দেওয়া হচ্ছে না। ইচ্ছে মতো বারবার অধিবেশন মুলতুবি করে দিচ্ছেন লোকসভার অধ্যক্ষ। উল্লেখ্য, প্রাক্তন সেনাপ্রধান এমএম নারাভানের বিতর্কিত বই নিয়ে শুরু হয় বিতর্ক।

প্রসঙ্গত, এই বইয়ে লাদাখে চিনা আগ্রাসন সংক্রান্ত বিষয় যা লেখা হয়েছে, তার একটি অংশ সংসদে গত সোমবার পড়তে চেয়েছিলেন রাহুল। কিন্তু শাসকশিবিরের বিরোধিতা এবং স্পিকার বাধা দেওয়ায় কংগ্রেস নেতা তা পড়তে পারেননি। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সংসদে আসার ‘ধক’ নেই বলে বুধবার রাহুল মন্তব্য করেছিলেন। বাস্তবেই সংসদে আসেননি মোদি। যদিও বিস্ফোরক কারণ জানানো হয় সরকারের তরফে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ