জাতীয় যুব দিবস উপলক্ষে বেঙ্গল মডেলে ক্রীড়া প্রতিযোগিতা
বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪পরগনা জেলার বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় যুব দিবস উপলক্ষে প্রভাত ফেরি স্বামীজীর ছোটো বেলা নিয়ে আলোচনা ও বি এম সি আই -এর শিশু ছাত্র-ছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সামীজীর ছোটবেলা ও শিশু শিক্ষা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন নওজান ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল চন্দ্রানী গাঙ্গুলী ও সহ শিক্ষিকা মোনালিসা পারভীন, প্যারাডাইস চাইল্ড স্কুলের কর্নধার মোঃ ইব্রাহিম মোল্লা, রাজারহাট ব্রতচারী এসোশিয়েশনর মাষ্টার অফ ট্রেনার আলমজী স্যার, বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের সম্পাদক শেখ আহাসান আলি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে চতুর্থ শ্রেণির ছাত্র সাকিল মন্ডলের আল কোরআন পাঠের এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সামীজীর ছবি ও বাণী সহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শিশু ছাত্র-ছাত্রীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
দুই দিন ধরে চলা অনুষ্ঠানের শেষ দিনে বিএমসিআই এর ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টে ভালো পারফরমেন্স দেখিয়ে স্থানাধিকারীরা পুরস্কার ও সার্টিফিকেট গ্রহণ করে। পুরস্কার প্রাপকরা যথাক্রমে- সৈয়দ মাহিদ আলি, ইকবাল আলি, সাকিল মন্ডল, সোহানা সুলতানা, ফারিয়া আফরিন, সেখ সিজান রহমান,
মান্তাসা পারভীন, সাকিব বৈদ্য, আরিয়ান গাইন, সাকিব ইসলাম, নুসরাত খাতুন, সেখ সাকিব আহমেদ, সাদিয়া সুলতানা, সাহাজীম জ্বালানি, তাহাসিন ঢালী, মারিয়াম চাঁদনী,ফারিয়া খাতুন।
সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও রুপায়নে ছিলেন শিক্ষক জাবিদ হাসান, শিক্ষিকা নার্গিস সুলতানা, রুপা খাতুন, জুহি খাতুন, মৌসুমি বিশ্বাস, নার্গিস নাহার, রাখি ঘোষ, জয়িতা সাধুখাঁ প্রমমুখ। পরিচালনায় প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা।
অনুষ্ঠানের সাজসজ্জা, রুপরেখা নিয়ে গোটা এলাকায় জনমানসে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের সার্বিক সাফল্যে প্রধান উপদেষ্টা আই এ এস শেখ নূরুল হক, সভাপতি মুনিরা বেগম এবং অন্যতম উপদেষ্টা নায়ীমুল হক ভূয়সী প্রশংসা করেন।

