শীতকালীন অধিবেশনে বিরোধীদের গুরুত্বের তালিকায় এস আই আর ভোট চুরি সর্বদলীয় বৈঠকে জানিয়ে দিল বিরোধী দলের নেতারা! কী করবে কেন্দ্র?
বাংলার জনরব ডেস্ক : শীতকালীন অধিবেশন নতুন করে উত্তপ্ত হতে পারে। বিরোধীদের দাবিগুলির মধ্যে রয়েছে বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকায় এবং দিল্লি বিস্ফোরণ এবং ভোট চুরি নিয়ে আলোচনা। বিশেষ করে নির্বাচন কমিশনের এস আই আর এবং ভোট চুরির অভিযোগ কে ঘিরে এবারের সংসদ যে উত্তাল হয়ে উঠবে তার বলার অপেক্ষায় রাখে না। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে প্রথামাফিক বিরোধীদলগুলির সঙ্গে বৈঠক করেন স্পিকার সহ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা।
আগামী সোমবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ছুটির দিনগুলি বাদ দিলে মোট ১৫ দিন অধিবেশন চলবে। সাধারণত শীতকালীন অধিবেশন ২০ দিন ধরে চলে। বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি। সর্বদল বৈঠকের পর কংগ্রেস সাংসদ গৌরব গগৈ দাবি করেন, কেন্দ্রের এনডিএ সরকার শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেশে সংসদীয় ব্যবস্থাকে খর্ব করতে চাইছে।

সর্বদল বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। গৌরব ছাড়াও কংগ্রেসের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ এবং প্রমোদ তিওয়ারি। আরজেডি-র তরফে মনোজ ঝা, তৃণমূলের তরফে ডেরেক ও’ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

