আন্তর্জাতিক দেশ 

মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী! মোদির ট্রাম্পের সাক্ষাৎ হচ্ছে না

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মালয়েশিয়ায় ASEAN সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৬-২৮ অক্টোবর ওই সম্মেলন হওয়ার কথা। সেখানে ভারত এবং আমেরিকা দুই দেশের রাষ্ট্রপ্রধানই আমন্ত্রিত। তবে সাউথ ব্লক সূত্রের খবর, প্রধানমন্ত্রী ওই সময় অন্য কাজে ব্যস্ত থাকবেন। তাই আসিয়ান সম্মেলনে যাবেন না। তবে ভারচুয়ালি আসিয়ানের বৈঠকগুলিতে যোগ দেবেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ছটপুজো এবং বিহারের ভোটপ্রচারে ব্যস্ত থাকায় প্রধানমন্ত্রী আসিয়ান সম্মেলনে যাবেন না। আসলে সামনে বিহার ভোট, তাই ছটপুজোকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। তাছাড়া ভোটের প্রচারও রয়েছে। তাই আসিয়ান সম্পর্কিত বৈঠকগুলিতে যোগ দেবেন না মোদি। বদলে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। দরকারে প্রধানমন্ত্রী ভারচুয়ালি বৈঠকে যোগ দিতে পারেন।

Advertisement

পশ্চিমী দুনিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের সম্মিলিত গোষ্ঠী দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথেস্ট এশিয়ান নেশন (ASEAN)। ভারত বা আমেরিকা— কেউই এই ১০ দেশীয় জোটের সদস্য নয়। তবে উভয়েই এই জোটের গুরুত্বপূর্ণ বাণিজ্যসঙ্গী। সরকারি ঘোষণা না হলেও এই জোটের তরফে ভারত ও আমেরিকা দুই দেশকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। সংবাদ সংস্থা রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, চিন, জাপান এবং রাশিয়াও যোগ দেবে ওই সম্মেলনে।

নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেরই ওই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল। ফলে সরকারিভাবে কোনও পার্শ্ব বৈঠকের সূচি না থাকলেও দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা ছিল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ