কলকাতা দেশ 

মহার্ঘ ভাতা কর্মচারীদের মৌলিক অধিকার নয় দাবি রাজ্যের আইনজীবী! তাহলে কোন অংকে ডিএ দেবেন জানতে চাইলেন বিচারপতি! নিরুত্তর রাজ্য!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে মঙ্গলবার শুনানি হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেইমতো দিনভর এই মামলার শুনানি হল বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে। সোমবারই আদালত জানিয়েছিল, মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে মঙ্গলবারের মধ্যে প্রস্তুত থাকতে হবে। মঙ্গলবার রাজ্যের বক্তব্য শোনে দুই বিচারপতির বেঞ্চ।

রাজ্যের তরফে মূলত তিনটি যুক্তি দেওয়া হয়। এক, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয়। দুই, ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার নেই। এবং তিন, রাজ্য অবস্থা বুঝে সব দিক বিবেচনা করে ডিএ দেয়। রাজ্য কিসের ভিত্তিতে ডিএ দিতে চায়, তা জানতে চান বিচারপতি পিকে মিশ্র। রাজ্যের আইনজীবীদের বক্তব্য শুনে তিনি বলেন, “ভোক্তা মূল্য সূচক বা সিপিআই (কনজ্যুমার প্রাইস ইনডেক্স) মেনে না-দিলে কোন অঙ্কে ডিএ দিতে চায় রাজ্য? মঙ্গলবার রাজ্যের বক্তব্য শুনেছে শীর্ষ আদালত। বুধবারও ডিএ মামলার শুনানি হবে। ওই দিন মামলাকারী, অর্থাৎ সরকারি কর্মচারীদের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট।

Advertisement

ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। ছ’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি। বরং আদালতের কাছ থেকে আরও ছ’মাস সময় চাওয়া হয়। সোমবার সেই সংক্রান্ত শুনানিতে আদালত প্রশ্ন তোলে, কেন সময়ে টাকা দেওয়া হল না। রাজ্য সরকারের তরফে জানানো হয়, আদালতের নির্দেশ তারা কার্যকর করতে চায়, কিন্তু সময় লাগবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ