কর্মরত শিক্ষকদের জন্য বাড়তি সুবিধা দিচ্ছে এসএসসি!
নিয়োগে কর্মরত তথা যোগ্য শিক্ষকদের বাড়তি সুবিধা দেওয়ার কথা জানিয়ে দিল এসএসসি! স্কুলে কর্মরত শিক্ষক-শিক্ষিকা যাঁরা এবারের এসএসসি পরীক্ষায় আবেদন করবেন, তাঁদের কাছ থেকে স্কুলের নাম সহ একাধিক তথ্য চাইল এসএসসি। বাড়তি সুবিধার জন্যই কি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যোগ হল এই নয়া অপশন? মনে করছে বিশেষজ্ঞ মহল৷
জানা গিয়েছে, এসএসসি-র সাইটে নবম – দশম ও একাদশ – দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য কর্মরত শিক্ষকদের এডিট অপশন দেওয়া হচ্ছে। আগের পরীক্ষার রোল নম্বর, আগে শিক্ষকতা করিয়েছেন তার কোড নম্বর, স্কুলের কোড কী ছিল? তা জানতে চাওয়া হয়েছে৷ শিক্ষক-শিক্ষিকারা আবেদন পত্রে জানাতে পারবেন, স্কুলের নাম, কবে প্রথম স্কুলে যোগ দিয়েছিলেন? তাঁর কত বছরের অভিজ্ঞতা রয়েছে? ইত্যাদি৷

এসএসসি-এর ওয়েবসাইটে এডিট অপশনে গিয়ে এই তালিকা গুলি পূরণ করতে হবে। কর্মরত শিক্ষক বা যোগ্য শিক্ষকরা এই তালিকাগুলি পূরণ করতে পারবেন। ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত এই তালিকা পূরণ করতে পারবেন কর্মরত তথা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা।

