সন্তান গঠনে আমাদের আরো তৎপর হতে হবে, বিশেষ করে নারী শিক্ষায় : পূর্ণেন্দু বসু
নিজস্ব প্রতিনিধি: কলকাতার নিউ টাউনে ঘুনি ফ্রি প্রাইমারি স্কুলে রবিবার বাদশা আলী স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত ‘আমাদের সন্তান-আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় কথাগুলি বলেন প্রধান অতিথি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু। তিনি বলেন শিক্ষা জাতির মেরুদন্ড। আমাদের সন্তানরা যত শিক্ষিত হবে ততই আমরা আমাদের সমাজকে উন্নত করতে পারবো, অবক্ষয় থেকে লড়তে পারবো। আর এই দায়িত্ব মূলত নিতে হবে আমাদের নারী শক্তিকে। একটি পরিবারকে গড়তে পারেন একজন মা। মা-ই হলেন হলেন সন্তানের প্রথম শিক্ষক। এ দিনের আয়োজক সংস্থা বাদশা আলী স্মৃতি রক্ষা কমিটিকে তিনি এই কাজের জন্য প্রশংসা করেন। কারণ এ ধরনের উদ্যোগের মাধ্যমে সন্তানদের গড়ে তোলা সম্ভব হবে এবং আমাদের সমাজের উন্নয়ন ঘটবে। এই ধরনের উদ্যোগ বিভিন্ন সমাজকে উদ্দীপিত করতে পারে।
এ দিনের আলোচনা সভায় গুরুত্বপূর্ণ আরো অনেক কথা উঠে আসে বিশিষ্ট আইএএস (অবসরপ্রাপ্ত) লিয়াকত আলি, প্রধান শিক্ষিকা ডঃ উজ্জ্বলা সাহা রায়, ডাঃ মইনুদ্দিন চিশতি, ইমরান হোসাইন, ডঃ হাফিজ উদ্দিন আহমেদ, ভাবিরা আমাদের সাথে নায়ীমুল হক, আসিফ ইকবাল প্রমুখ। এদিনের সভা সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল, মাসুদুর রহমান ও শাহজাহান আলী। সভাপতিত্ব করেন শাহনওয়াজ আলী।


