কলকাতা 

মা উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনা বেপরোয়া গতির শিকার এক যুবক

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বুধবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় পার্ক সার্কাসের মা উড়ালপুলে এক বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে। জানা গেছে বেপরোয়া গতিতে এই বাইকটি চলছিল নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান যুবক তার মাথায় হেলমেট ছিল না বেশ কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। অনেকক্ষণ যুবককে রাস্তাতে পড়েছিল পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিলেন ওই যুবক। বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন তিনি। দুর্ঘটনার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখছে পুলিশ। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ