বিশ্ব জল দিবস উদযাপিত হল প্রাথমিক বিদ্যালয়ে
অভিজিৎ হাজরা , হাওড়া :- আমরা জানি জলই জীবন। জল ছাড়া সমগ্র প্রাণী জগৎ অচল। সেই জলেরই যখন অস্তিত্ব সংকট তখন জাতিসংঘ 1992 সালের 22 মার্চ কে বিশ্ব জল দিবস হিসাবে ঘোষণা করেন। এর ঠিক পরের বছর 1993 সালে প্রথম বাৎসরিক ভাবে জল দিবস পালন হয়। সেই থেকে প্রতিবছর জল দিবস পালিত হয়ে আসছে। জলের গুরুত্ব প্রয়াজনীয়তা এবং এটা রক্ষা করার উদ্দেশ্য বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে দুদিন ব্যাপী অনুষ্ঠানে আই,টি,সি সুন হেরা কাল এবং জল জীবন মিশনের সহযোগিতায় জল সংরক্ষণ, জল অপচয় রোধ, কমিউনিটি সচেতনতা শিবির,রালি, কালী পূজার প্যান্ডেলে পোস্টার এবং বিদ্যালয়ে ড্রয়িং কম্পিটিশন এর মাধ্যমে দিন টি উৎযাপন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন – আমরা প্রতি বছর এই দিবস টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে আসছি,এই বছর দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে আই,টি,সি সুনে হরা কাল ও পচিমবঙ্গ সরকারের জল জীবন মিশন এর সহায়তায় অত্যন্ত সফল ভাবে করতে পেরে খুবই আশার আলো দেখতে পাচ্ছি। শিশুরা অত্যন্ত সচেতনতার সাথে জলের গুরুত্ব ,সংরক্ষণ ,অপচয় রোধ বিষয়ে নিজেদের ভাবনা রং তুলিতে ফুটিয়ে তুললো যেটা আগামীদিনে এই শিশুদের ভবিষ্যত জীবন সুরক্ষিত হবে ও সমাজ আগামীদিনে একজন দায়িত্বশীল নাগরিককে পাবে ।


