দিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে ধর্ষণ, গ্রেফতার সোশ্যাল মিডিয়ার বন্ধু
দিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে ধর্ষণের অভিযোগ। থানায় অভিযোগ দায়েরের পর গ্রেফতার করা হয়েছে দু’জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের এক জন ওই তরুণীর বন্ধু। সমাজমাধ্যমে আলাপ হওয়ার পর বন্ধুত্ব হয়েছিল তাঁদের। অপর জন ওই অভিযুক্তেরই পরিচিত।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মহারাষ্ট্র এবং গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন ওই তরুণী। বন্ধুকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন তিনি। কিন্তু বন্ধু উল্টে তাঁকে দিল্লি চলে যেতে বলেন। বন্ধুর কথায় দিল্লির একটি হোটেলে গিয়ে ওঠেন ব্রিটিশ তরুণী। অভিযোগ, মঙ্গলবার রাতে এক সঙ্গীকে নিয়ে ওই হোটেলে যান অভিযুক্ত। তার পর তাঁকে ধর্ষণ করেন। অভিযুক্তের সঙ্গীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছ।
Advertisement


