দেশ 

দেশের গুরুত্বপূর্ন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার রেল আধিকারিক!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দেশের গুরুত্বপূর্ন তথ্য পাচারের অভিযোগে রাজস্থানের বিকানের থেকে গ্রেফতার করা হয়েছে রেলের আধিকারিককে। তাঁর নাম ভবানী সিংহ।

পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমে এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। অনলাইনে টাকা উপার্জনের তাগিদে ওই মহিলার সঙ্গে ভবানীর পরিচয় হয়। তার পর তাঁদের আলাপ আরও অনেক দূর এগোয়। এ ভাবে ধীরে ধীরে তাঁকে যৌনতার ফাঁদে ফেলে সেনার তথ্যপাচারের জন্য প্রলোভন দেখানো হয়। মোটা টাকার প্রস্তাবও দেওয়া হয়। আর সেই প্রস্তাব লুফে নেন ভবানী।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আইএসআই-এর কাছ থেকে মোটা টাকার বিনিময়ে ভবানী এ ভাবেই সেনার তথ্য পাচার করতে থাকেন বলে অভিযোগ। বিষয়টি গোয়েন্দাদের গোচরে আসতেই রেল আধিকারিকের গতিবিধির উপর নজরদারি চালানো শুরু করে। পুলিশকেও এ বিষয়ে সতর্ক করা হয়। তার পরই ভবানীকে গ্রেফতার করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ