জেলা 

মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিতের সাথে যাতায়াতের ব্যবস্থা করলেন নারায়ণপুর অঞ্চল

শেয়ার করুন

হাসিবুর রহমান :২০২৫সালের মাধ্যমিক পরীক্ষা শুরু। আজ প্রথম দিনেই রাজ্যের মাদ্রাসা বোর্ডের আলিম, ফাজিল পরীক্ষা শুরু হল। জীবনের প্রথম বড় পরীক্ষা এই পরীক্ষাকে ঘিরে উৎসাহিত এবং সাহস জোগাতে এগিয়ে এলেন নারায়নপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সরদার। শুধু উৎসাহ এবং সাহস যোগানো নয় সেই সাথে মাধ্যমিক পরীক্ষার্থীদেরও

প্রথম দিনেই মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের পৌঁছানোর জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার নারায়ণ পুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সরদার ওই অঞ্চলের যত ছাত্র-ছাত্রী তাদেরকে ফ্রিতে গাড়িতে করে পরীক্ষার সেন্টারে সবার মত পৌঁছে দেন। সেইসঙ্গে প্রধান সালাউদ্দিন সরদার আরো বলেন মাধ্যমিক পরীক্ষা ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের যে পরীক্ষা যে কদিন পরীক্ষা হবে প্রতিদিন ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়া এবং পরীক্ষার সেন্টার থেকে পরীক্ষা শেষে পুনরায় আবার বাড়িতে পৌঁছে দেয়ার দায়িত্ব নিচ্ছেন। এই কাজের জন্য খুশি ছাত্র-ছাত্রী অভিভাবক সহ এলাকার সমস্ত মানুষ।

Advertisement

সেই সাথে অঞ্চলের প্রধান সালাউদ্দিন সরদার পরীক্ষার আগের দিন একটি কোচিং সেন্টার উদ্বোধন করেন তিনি বলেন মাধ্যমিক দেওয়ার পর আমাদের এলাকার ছাত্রছাত্রীরা সাইন্স নিয়ে পড়তে অসুবিধা হয়। এবং এখানে সেভাবে টিউশন পাওয়া যায় না। যাতে কোনো রকম অসুবিধা না হয় মাধ্যমিক পরীক্ষা দেয়ার পর তিনি একটি ফ্রি কোচিং সেন্টারের উদ্বোধন করে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী মেটালেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ