পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি ৭৫ বছরেও স্বমহিমান্বিত
বিশেষ প্রতিনিধি : ২১ শে জানুয়ারী ২০২৪ : জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হলো কলকাতা ইউনিভার্সিটি অডিটোরিয়ামে। শুভ উদ্বোধন হয় নৃত্যানুষ্ঠানের মাধ্যমে। পরিবেশন করেন “জাগরণ” নৃত্যগোষ্ঠি।
এরপর স্বাগত ভাষণ রাখেন সমিতির রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র। তিনি বলেন, আমি গর্বিত ৭৫ বছরের এমন সন্ধিক্ষণের সাক্ষী হতে পেরে | শিক্ষক আন্দোলনে আমাদের সমিতির অবদান শিক্ষক সমাজে সর্বজন স্বীকৃত | আগামী দিনেও সমিতি শিক্ষার স্বার্থে যথাযথভাবে তার দায়িত্ব পালন করে যাবে। অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করেন বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী দেবিপ্রসাদ দুয়ারী, স্বামী সুপর্ণা নন্দ মহারাজ প্রমুখ।

প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয় সমিতির রাজ্য সভাপতি মাননীয় শ্রিদাম চন্দ্র জানা মহাশয়ের বক্তব্যে। বিরতির পর বিচিত্রা অনুষ্ঠান ছিল খুবই আনন্দদায়ক। সঙ্গীত শিল্পী জেসিকা সেন,শিল্পী পলাশ কুমার সঙ্গীত পরিবেশন করেন। মাইমের অনুষ্ঠানটিও ছিল বেশ আকর্ষণীয়।জাতীয় সঙ্গীত দিয়ে এই মহতী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

