জেলা 

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্থিতে কুরআন বিতরণ ও আলোচনা সভা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উস্থি থানার অন্তর্গত কালিকাপুতা গ্রামে কুরআন বিতরণ ও আলোচনা সভা।উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক মাওলানা মুহাম্মদ রাকিব হক, মাওলানা আব্দুস সালাম, মাওলানা সাদিক হালদার,মাওলানা আব্দুল জব্বার , সাহেব আলী,মাওলানা আনোয়ার হোসেন সাহেব, আমানত ফাউন্ডেশনর সাব কো-অর্ডিনেটর জিয়ারুল লস্কর সহ আরো অনেকে।

বক্তব্য রাখতে গিয়ে মাওলানা মুহাম্মদ রাকিব হক বলেন,কুরআন শিক্ষা করা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ কুরআন শিক্ষা করা ধারক ও বাহক হিসেবে মুসলিমদের ওপর ফরয বা আবশ্যিক করে দিয়েছেন। কুরআনে রয়েছে- “পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন” (সূরা আলাকঃ১) শুধু মুসলিমেরাই নয় অন্যান্য ধর্মালবম্বী মানুষেরাও যাতে কুরআনের কাছাকাছি এসে কুরআনের মর্মার্থ হৃদয়ঙ্গম করতে পারে।সেই লক্ষ্য নিয়েই দ্যা কোরআন স্টাডি সার্কেল এবং আল কোরআন একাডেমী লন্ডনের উদ্যোগে ‘কুরআনের রঙে রাঙাবো জীবন’ শিরোনামে সারা রাজ্য এই ধরনের মনোজ্ঞ আলোচনাসভার আয়োজন করা হচ্ছে।

জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কুরআন এই প্রসঙ্গে মূল্যবান কিছু কথা কুরআন ও হাদীসের আলোকেই সুন্দরভাবে উপস্থাপন করেন সাহেব আলী।

সহ কনভেনর মাওলানা আব্দুস সালাম সাহেব কুরআন বোঝার গুরুত্বকে গুরুত্ব দিয়ে আলোচনা করেন।আলোচনা শেষে উপস্থিত সকলের হাতেই একটি করে কুরআনের অনুবাদ কপি তুলে দেওয়া হয় দ্য কুরআন স্টাডি সার্কেল এবং আল কোরআন একাডেমী লন্ডনের পক্ষ থেকে আরবী সহ বাংলা সহজ সরল সাবলীল অনুবাদের সুন্দর এই উপহারে সকলের মধ্যেই বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। আগামীতে এই উদ্যোগ আরও বেশি নেওয়া দরকার বলে উপস্থিতির অনেকেই মতামত ব্যক্ত করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ