জেলা 

দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে এক সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। সাটার কেটে দোকানের ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। ২ সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে চলে লুটপাট। এই ঘটনায় আতঙ্কিত চণ্ডীপুর বাজারের ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোররাতে বেশ কয়েকজন দুষ্কৃতী ওই সোনার দোকানে আসে। সাটার কেটে ভিতরে ঢোকে তারা। অভিযোগ, নিরাপত্তার দায়িত্বে থাকা দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে চলে ব্যাপক লুটপাট। প্রায় ৩০ মিনিট ধরে চলে অপারেশন। ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এর পর ওই সিভিক ভলেন্টিয়ারের চিৎকার চেঁচামেচিতে ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চণ্ডীপুর থানার পুলিশ। সিভিক ভলেন্টিয়ারদের বাঁধনমুক্ত করা হয়। তাঁদের বয়ানও সংগ্রহ করেন তদন্তকারীরা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে ব্যবসায়ীরা। কে বা কারা লুটপাট চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করার কাজ চলছে।

কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় সোনার দোকানে ডাকাতি হচ্ছে। পুলিশ প্রশাসন এই ডাকাতির কিনারা করতে ব্যর্থ হওয়ার কারণে ধারাবাহিকভাবে এ কাজ চলছে। চন্ডিপুরের ঘটনা আবারো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পুলিশের ব্যর্থতা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ