জেলা 

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে পূর্ব মেদিনীপুরের ডিঘাসীপুরে জনসভা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে গতকাল শনিবার পূর্ব মেদিনীপুর জেলার ডিঘাসীপুরে এক জনসভা হয়। দলের হলদিয়া বিধানসভা কমিটির ডাকে এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ও রাজ্য বিধানসভার সদস্য পীরজাদা নওশাদ সিদ্দিকী। তিনি সাম্প্রতিক রাজ্যজুড়ে আবাস যোজনায় শাসক তৃণমূল কংগ্রেসের ব্যাপক দুর্নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, পঞ্চায়েতে শাসকদল যেকোন কাজেই দুর্নীতির আশ্রয় নিচ্ছে। এই প্রেক্ষাপটে আগামী পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতিমুক্ত জনগনের পঞ্চায়েত তৈরিতে আইএসএফকে শক্তিশালী করার কথা বলেন।

তিনি আরো বলেন, সমাজের প্রান্তিক শ্রেণির মানুষদের বিশেষত সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় ও আদিবাসী সহ পিছড়েবর্গের হকের লড়াইকে মজবুত করতে আইএসএফ বদ্ধপরিকর। এই প্রসঙ্গে আগামী ২১ তারিখে কলকাতায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে ব্যাপক আকারে মানুষের অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ও বিজেপি অসৌজন্যের রাজনীতি করে। কিন্তু আইএসএফ সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী। এটা দলের সমস্ত স্তরের কর্মীকে মনে রাখতে হবে। আজকের এই সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চিনাংশু গোস্বামী, আবদুল বশীর সহ জেলার নেতৃবৃন্দ।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ