কলকাতা 

বাবার প্রয়াণ দিবসে অঙ্কন প্রতিযোগিতা গল্পকার-কবির

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বাবার সপ্তম প্রয়াণ দিবসে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বাবাকে শ্রদ্ধা জানালেন কলকাতার কবি-গল্পকার সুতপা চক্রবর্তী। রবিবার দক্ষিণ কলকাতার গড়িয়ার সাহাপাড়ার ” সম্মিলনী চক্র” ক্লাবে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথমেই কবি সুতপা চক্রবর্তীর বাবা প্রয়াত শ্যামল ভট্টাচার্যের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান কবি-গল্পকার সুতপা চক্রবর্তী ও পরিবারের আত্মীয়স্বজন, শম্পা দাস, বিশিষ্ট লেখক-কবি মোহাম্মদ সাদউদ্দিন, কবি তপন গাঙ্গুলী ও সম্মিলনী চক্র ক্লাবের কর্মকর্তারা।

এগিয়ে আসেন পাড়া প্রতিবেশীরাও।৫৭ জন প্রতিযোগী এ, বি ও সি এই তিন গ্রুপে ভাগ হয়ে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কৃতীদের আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোর দিন পুরস্কার প্রদান করা হবে বলে কবি সুতপা চক্রবর্তী জানান।তিনি বলেন, আমার বাবা শ্যামল ভট্টাচার্য মানুষকে ভালোবাসতেন।সেই বোধ থেকে এই প্রতিযোগিতার আয়োজন।এই প্রতিযোগিতায় একটা বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়ে।করোনার জন্য দু’ বছর এই আয়োজন বন্ধ ছিল।আবার শুরু করতে পেরে খুব আনন্দ অনুভব করছি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ