জেলা 

দক্ষিণেশ্বরে ডাকাতির তদন্তে তল্লাশি চালাতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ এক সিভিক ভলেন্টিয়ার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ডাকাতির তদন্তে পুলিশ গিয়েছিল দক্ষিণেশ্বরের একটি হোটেলের তল্লাশি চালাতে, আর সেখানেই দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন এক সিভিক ভলেন্টিয়ার।পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে রহড়ায় ৬২ লক্ষ টাকা ডাকাতির অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশির পর তাদের সন্ধান পাওয়া যায়।

জানা যায়, দক্ষিণেশ্বরের একটি হোটেলে গা ঢাকা দিয়ে আছে দুষ্কৃতীরা।শুক্রবার তাদের হাতেনাতে ধরতে ওই হোটেলে যায় পুলিশ। কিন্তু ওই হোটেলে ঢুকতেই দুষ্কৃতীরা অতর্কিত গুলি চালায় বলে অভিযোগ। তাতে আহত হন এক সিভিক ভলান্টিয়ার। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ