জেলা 

দেগঙ্গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর সাংগঠনিক সভায় বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গতকাল বৃহস্পতিবার ১২ ই জানুয়ারি উত্তর ২৪ পরগণার দেগঙ্গা অঞ্চলের আমুলিয়া ও শেতপুর বাজারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে দুটি জনসভা হয়েছে। এই দুই জনসভাতেই দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে আশু রাজনৈতিক পরিস্থিতি সবিস্তারে ব্যাখ্যা করে চলতি মাসের ২১ তারিখে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার রানী রাসমনি রোডের জনসমাবেশকে সফল করার আহ্বান জানান।

তিনি শাসক তৃণমূল কংগ্রেসের দুর্নীতি বিশেষ করে আবাস যোজনায় শাসকদলের স্বজনপোষণের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি তিনি সবাইকে শাসকদল যেভাবে ‘দিদির রক্ষাকবচ’ অথবা দিদির অ্যাপসের মাধ্যমে ব্যক্তিগত তথ্য জানতে চাইছে, সেই বিষয়েও সতর্ক করেন। এটি এনআরসি’র জন্য ব্যবহৃত হতে পারে বলে নওসাদ সিদ্দিকী আশঙ্কা প্রকাশ করেন।

সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এর রূপায়নের বিরুদ্ধে যাঁরা দেশের উচ্চতম আদালতে পিটিশন দিয়েছেন, তাঁর মধ্যে নওশাদ সিদ্দিকীও আছেন। কিন্তু ঘুরপথে এনআরসি করাতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার এবং এই ব্যাপারে রাজ্যের শাসকদলও শামিল হয়েছে বলে আইএসএফ চেয়ারম্যান মনে করেন। এই জনসভাগুলিতে উঃ ২৪ পরগনা জেলা সভাপতি তাপস চ্যাটার্জী, যুগ্ম সম্পাদক কুতুবউদ্দিন ও মুসা কালিমুল্লাহ সহ স্থানীয় নেতৃত্ব।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ