জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বাসুবাটিতে তিন সাহিত্যিকের ভাবের আদান প্রদান

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা, বাংলার জনরব : বাসুবাটি (বলরামবাটি): গত ২০২২ এর শেষদিন ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এক অনাড়ম্বর সাহিত্য আড্ডায় মিলিত হয়েছিলেন তিনি সাহিত্যিক জারিফুল হক, সেখ আব্দুল মান্নান ও ড. সুষেন্দ্রনাথ মালিক। বাসুবাটির কবি ড. সুষেন্দ্রনাথ মালিকের বাসভবনে আয়োজিত ওই আড্ডায় তাঁরা বর্তমান বাংলা সাহিত্যের পাঠক ও ভবিষ্যৎ সাহিত্য সম্পর্কে নাতিদীর্ঘ আলাপ আলোচনা করেন।

আলোচনার মাঝে ড. সুষেন্দ্রনাথ তাঁর সদ্য প্রকাশিত দ্বিভাষিক ( বাংলা ইংরেজি) কাব্যগ্রন্থ ‘ অমৃতাঞ্জলি’ তুলে দেন এই সময়ের বিশিষ্ট কথাশিল্পী সেখ আব্দুল মান্নানের হাতে। নান্দনিক প্রচ্ছদে মোড়া কাব্যগ্রন্থটি পেয়ে সানন্দে সাহিত্যিক মান্নান তাঁর সম্প্রতি প্রকাশিত তৃতীয় গল্পগ্রন্থ ‘শালুকে সাপের ফণা’ও তুলে দেন কবি সুষেন্দ্রনাথের হাতে।

দুই লেখকের গ্রন্থ আদান প্রদানে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সরকারি গ্রন্থালয়ের গ্রন্থাগারিক তথা পশ্চিম বাংলার ষশস্বী ঔপন্যাসিক জারিফুল হক।

আলাপ আলোচনার শেষে কবি সুষেন্দ্রনাথ মালিক বলেন ‘আজকের সাহিত্য সন্ধ্যাটি তাঁর সাহিত্য জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ