জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

“কবিতা ও কিছু কথা”-র বার্ষিক কবিতা উৎসব ও বনভোজন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: গত ১লা জানুয়ারি সারাদিনব্যাপী মাজদিয়ার “কবিতা ও কিছু কথা” সাহিত্য সংস্থার ৮ম বার্ষিক কবিতা উৎসব উৎযাপিত হলো আন্তর্জাতিক গেদে রেলস্টেশনের পার্শবর্তী মাঠে।

প্রদীপ প্রোজ্জ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করেন সংস্থার সভাপতি বিপুল কুমার ঘোষ । সুভাষ হালদারের উদ্বোধন সঙ্গীতের পর সম্পাদকের কিছু কথায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংস্থার কার্য্যাবলীর উল্লেখ করেন সম্পাদক সঞ্জিত সেন । অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথি কবি ডঃ কুঞ্জবন বিশ্বাস ।

অন্যান্য অতিথিরা হলেন বাসুদেব মণ্ডল, দেবকীদুলাল চক্রবর্তী, সঞ্চিতা সিকদার, চন্দন চক্রবর্তী, সুকুমার বিশ্বাস(শ্রাবণী কুঞ্জ) , সুতপা দেবনাথ, সঞ্চিতা দে এবং দুই সঙ্গীতশিল্পী সত্যরঞ্জন মণ্ডল ও মলয় বিশ্বাস । সংস্থার বার্ষিক মুখপত্র “কবিতা ও কিছু কথা”-র আনুষ্ঠানিক উন্মোচন করেন “নদীয়ার সংবাদ” পত্রিকার সম্পাদক পুলক বসু । এছাড়াও অনুষ্ঠানে সংস্থার চারজন কবি যথাক্রমে বিপুল কুমার ঘোষ, সঞ্জিত সেন, মোহনলাল দাস ও বিকাশ বিশ্বাসের কাব্যগ্রন্থের শুভ প্রকাশ ঘটে ।

স্বরচিত কবিতা পাঠে ছিলেন সবিতা বিশ্বাস , ষষ্টিচরণ ঘোষ, অর্চনা হালদার, তন্দ্রা বিশ্বাস, সুব্রত রায়, শশধর বিশ্বাস, বসন্ত বিশ্বাস, অনিন্দিতা বিশ্বাস প্রমুখ । মুগ্ধ করে বাংলাদেশ থেকে সদ্য প্রত্যাগত দুই কবি আব্দুল করিম ও জয়নূন আবেদিনের কবিতা পাঠ । সঙ্গীত পরিবেশন করেন মলয় বিশ্বাস, মঞ্জু বিশ্বাস, ডঃ বর্ণালী বিশ্বাস, সাথী গণ ও মোহনলালদাস । আড়বাঁশিতে সুরে সবাইকে বিমোহিত করেন কবি বাসুদেব মণ্ডল । নাম নথিভুক্তকরণের সুষ্ঠু দায়িত্ব পালন করেন অপূর্ব বিশ্বাস ও মোহনলাল দাস ।

মূল মঞ্চের অনুষ্ঠান শেষে উপস্থিত ৬০ জন মিলে তৃপ্তি সহকারে বনভোজনের সামিল হন । আপ্যায়নে ছিলেন সুব্রত ঘোষ, গঙ্গারানি সেন , শিবশেখর গণ ও সাথী গণ । অনুষ্ঠানের ও বনভোজন সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জীবনজীবনজ্যোতি গণ ও সঞ্জিত সেন ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ