কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রয়াত বিশিষ্ট সংগীত শিল্পী সুমিত্রা সেন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: বিশিষ্ট সংগীতশিল্পী সুমিত্রা সেন আজ সকালে পৃথিবী ছেড়ে চলে গেলেন। তিনি ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তবে গতকাল সোমবার সকালেই তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় ।আজ মঙ্গলবার ভোরে তিনি বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবীন্দ্র সংগীতের অনুরাগী শিল্পী হিসাবে সুমিত্রা সেন একসময় রাজ্যতো বটেই সমগ্র দেশ এবং আন্তর্জাতিক মহলে খ্যাতি অর্জন করেছিলেন। তার দুই কন্যা সঙ্গীত জগতে প্রখ্যাত শিল্পী হিসাবে বিরাজ করছেন একজনের নাম ইন্দ্রানী সেন অন্যজনের নাম। শ্রাবণী সেন। শ্রাবণী সেন রবীন্দ্র সংগীত অনুরাগী হিসাবে ইতিমধ্যেই বাংলার মানুষের মন জয় করে নিয়েছেন। অন্যদিকে ইন্দ্রানী সেন রবীন্দ্র সংগীতের পাশাপাশি আধুনিক গানেও নিজেকে প্রতিষ্টিত করেছেন এবং দুই বাংলা তো বটেই আন্তর্জাতিক বাঙালি মহলেও ইন্দ্রাণী সেন যথেষ্ট খ্যাতি লাভ করেছেন।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান শিল্পী। বার্ধক্যজনিত সমস্যা তো ছিলই পাশাপাশি ঠান্ডা লেগেছিল তাঁর। পরিস্থিতির অবনতি হলে গত ২১ ডিসেম্বর কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় সুমিত্রা সেনকে। সেখানেই শিল্পীর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। ফুসফুসে নিউমোনিয়ার প্যাচও ছিল বলে শোনা গিয়েছে। বর্ষীয়ান শিল্পীকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছিল। শ্বাসকষ্টেরও সমস্যা ছিল বলে খবর।

নতুন বছরেও শিল্পীর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। তবে পরিস্থিতি বিবেচনা করেই সোমবার সুমিত্রা সেনকে বাড়ি নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ শিল্পী নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসন্ন মার্চেই শিল্পী নব্বই বছরে পা রাখতেন। কিন্তু তা আর হল না। মৃত্যু কালে প্রয়াত শিল্পীর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি রেখে গেলেন দুই খ্যাতিমান কন্যাকে যারা ইতিমধ্যেই সংগীত জগতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ