বড়গাছিয়ায় দ্বাদশ তম বইমেলা মাঠে কবিতা উৎসব
বিশেষ প্রতিনিধি: হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের বড়গাছিয়ায় কবিতা উৎসব অনুষ্ঠিত হলো ২৫ শে ডিসেম্বর ২০২২ | গত ১৮ই ডিসেম্বর রবিবার থেকে ২৭ এ ডিসেম্বর ২০২২ পর্যন্ত বড়গাছিয়া লক ফ্যাক্টরি রোডের রুপায়ন প্যালেসের মাঠে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ তম বইমেলা । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকদের উপস্থিতি চোখে পড়ার মতো একশোরও বেশি কবি সাহিত্যিক কবিতা পাঠ করেন ,তার মধ্যে অন্যতম হলেন কবি তাপস ঘোষ, স্বপন নন্দী, তুষার বসু, শঙ্কর বাগ, দীপক রানা ,অমিত কুমার রায়, অমরেন্দ্রনাথ দাস, প্রসেনজিৎ দাস, প্রদীপ কুমার চক্রবর্তী, কৃষ্ণকান্ত সিনহা, গৌতম রায়, মোঃ সোহানা পারভীন, ইশাকান্ত, তুষার মুখোপাধ্যায়, সবুজ ধারা ,বাসুদেব দাস, অশোক ঘোষ ,নিতাই চক্রবর্তী, শিশু সাহিত্যিক কবি আব্দুল করিম, তনয় কুমার ব্যানার্জি, তুষার কান্তি , লাবণ্যকলে প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সবুজ ধারা তার কন্ঠ এবং তার সহজাত পরিচালন দক্ষতা কবি সাহিত্যিকদের প্রাণবন্ত করে তোলে, প্রতিবছর এই বড়গাছিয়ার বইমেলা বইপোকা মানুষদের যেমন একসাথে করে ঠিক তেমনি সাধারণ মানুষের মধ্যে করে আনন্দের সনচার ।
বইমেলার অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখেন শ্রীকুমার জোতি ব্যানার্জী, দেবাশীষ শেঠ ,ডাক্তার আশিস ব্যানার্জি প্রমূখ কবি সম্মেলন শেষে কবিদের উদ্দেশ্যে শুভেচ্ছা ঙ্গাপন করেন বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক ডক্টর জাহাঙ্গীর । বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি সাহিত্যিকদের বক্তব্যে ফুটে ওঠে আয়োজকদের প্রশংসা ,তারা এমনই সংস্থার সম্মানজনক ব্যবস্থাপনায় আগামী দিনেও আসবেন তাদের মনের কথা হৃদয়ের কথা দেশের কথা তারা কবিতার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন এই আশ্বাস বাণী এই সম্মাননা আমাদের কাছে দিয়ে যায়।

