পরিবেশ সচেতনতা মেলা আরও বেশি প্রয়োজন বললেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
বিশেষ প্রতিবেদন বারাসাত : পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম পৌরসভার ব্যবস্থাপনায় পরিবেশ সচেতনতা মেলা ২০২২, চলছে মধ্যমগ্রাম নেতাজী সুভাষ ময়দানে। শনিবার মেলাতে উপস্থিত হয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন রাজ্য সরকারের বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

তিনি বলেন,রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন জেলায় মিনি চিড়িয়াখানা তৈরী করা হচ্ছে। পাশাপাশি ইকোপার্ক সহ বিভিন্ন স্থানে পরিবেশ বান্ধব স্থান তৈরী করা যাচ্ছে। বনমন্ত্রী উপস্থিত মানুষের কাছে প্লাস্টিক বর্জন ও ফাঁকা স্থানগুলিতে বৃক্ষরোপণের আর্জি জানায়। জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন এই জাতীয় অনুষ্ঠান মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বার্তা পৌঁছে যাচ্ছে পরিবেশের গুরুত্ব। বনবিভাগের স্টল থেকে লিফলেট বিতরণের মধ্যে দিয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির আর্জি জানানো হয় বলে জানায় কর্মাধ্যক্ষ ফারহাদ।

উক্ত অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল পরিবেশ সচেতনতা মেলার পৃষ্ঠপোষক মধ্যমগ্ৰাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, ছিলেন অরিন্দম মিত্র,দেবু পাল, অভিজিৎ নাগ চৌধুরী, বৈশালী,সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্টজনেরা।

