জেলা 

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাম্প্রদায়িক বিজেপিকে শেষ করতে পারে, তৃনমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি : ইদ্রিস আলী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: আজ ২৫শে ডিসেম্বর রবিবার,মুর্শিদাবাদ জেলা নি:শব্দ বিপ্লব বাহিনীর উদ্যোগে এবং ভগবানগোলা নি:শব্দ বিপ্লব বাহিনী অভিষেক ব্যানার্জির অনুষ্ঠান করে ভগবানগোলা থানার কাশীপুরে। অনুষ্ঠানের শেষে একটা বনভোজনেরও আয়োজন করা হয়।

বিধায়ক ইদ্রিস আলী বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে আমাদের এখন থেকে ঐক্যবদ্ধভাবে বিজেপি সহ বিরোধীদের মোকাবেলা করতে হবে। তিনি আরও বলেন, বিজেপিকে শেষ করতে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই পারেন।অল ইন্ডিয়া তৃনমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাম্প্রদায়িক বিজেপিকে উচিত শিক্ষা দেবে ধর্ম নিরপেক্ষ মানুষরা। বিজেপি ২০২৪ সালে শেষ হয়ে যাবে এটা ভারতবর্ষের মানুষেরা জানে।তাই সাম্প্রদায়িক বিজেপিকে শেষ করতে আমাদের সকলকে শপথ নিতে হবে।

বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, পন্চায়েত নির্বাচনে আমাদের একসাথে বিরোধীদের বিরুদ্ধে লড়াই করতে হবে।

নি:শব্দ বিপ্লব বাহিনীর জেলার সভাপতি অশেষ ঘোষ বলেন, সারা রাজ্যে নি:শব্দ বিপ্লব বাহিনী ভালো করছে , আমি আশাবাদী পশ্চিমবঙ্গে নি:শব্দ বাহিনী আরো ভালো কাজ করবে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মহম্মদ,সোহরাব আলী, সমাজসেবক আহসানুর রহমান,সেলিম ভুট্টো, আবু সাইম রিপন,জেকের আলী, রবিউল ইসলাম, সাবিরুল ইসলাম,প্রমুখ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ