অন্যান্য 

“NEET” পরীক্ষার সময়সীমা বাড়লো 20 মিনিট। কি রকম হবে পরীক্ষা হলে তিন ঘন্টা কুড়ি মিনিট-এর রণনীতি

শেয়ার করুন

মাঝে মাত্র একটা দিন। রবিবার ১৭ জুলাই দুপুর দুটো থেকে পাঁচটা কুড়ি। ডাক্তারিতে সর্বভারতীয় স্তরে ভর্তির পরীক্ষা ‘নিট’। পরীক্ষার্থী সংখ্যা প্রায় পৌনে উনিশ লাখ। পরীক্ষা প্যাটার্নে এবার সামান্য পরিবর্তন এসেছে। পরীক্ষার সময়সীমাও বেড়েছে কুড়ি মিনিট। 

খুব সংক্ষেপে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ফিজিক্স-এর বিশিষ্ট শিক্ষক প্রিয়ম দে।

Advertisement

অনুলিখনে স্যান্ডফোর্ড অ্যাকাডেমির আকাশ পারভেজ।

ফিজিক্স এর বিশিষ্ট শিক্ষক প্রিয়ম দে

একদম প্রথমে এবারের পরীক্ষা নিয়ে কী বলবেন?

প্রিয়ম দে : প্রথমেই সবাইকে বলবো অযথা টেনশন না করতে।

যদি কেউ বলে কাট অফ এর কি হবে? 

প্রিয়ম দে: সহজ উত্তর -“অবশ্যই বাড়বে”। যদি প্রশ্নের মান একই রকম থাকে,কাট-অফ অবশ্যই বাড়বেই।

পরীক্ষার্থীদের মত, তাহলে তো এবার একটু বাড়তি সুবিধা হয়েই গেল, তাই না?

প্রিয়ম দে : সবার যদি পরীক্ষা তুলনামূলক ভাবে ভালো হয়, তবে তোমারও ভালো হবে। এটাতো বরং সবার জন্যই ভালো

● পরীক্ষার সময়সীমা কুড়ি মিনিট বাড়ানোর কারণ কী? মনে রেখো এই 20 মিনিট অতিরিক্ত দেওয়া হচ্ছে তোমার অস্থিরতাকে থামানোর জন্য। তাড়াহুড়ো করে ভুল অপশন-এ দাগ দিয়ে নেগেটিভ হওয়াটা নিশ্চই কমবে।

অতঃপর এবার নিট পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের জন্য আপনার বার্তা কী 

প্রিয়ম দে : ভেবেই দেখো না, তোমার নেগেটিভ গুলো পজিটিভ-    এ বদলে গেলেই ডাক্তার হবার স্বপ্নপূরণ কত সহজ হবে, তাই না ?


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ