অন্যান্য কলকাতা 

৭ই জুন–বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস : সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে চাই বিশুদ্ধ খাদ্য

শেয়ার করুন

আনজুমান বানু : ‘খাদ্যের বিশুদ্ধতার ওপরই নির্ভর করে মানুষের চিন্তার বিশুদ্ধতা ও সুন্দর সমাজের ভবিষ্যৎ’—আজকের কলুষিত সমাজের বাস্তবতায় দাঁড়িয়ে এই সত্যটি আমাদের চরমভাবে ভাবিয়ে তোলে। ৭ই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসের এই ক্ষণে বুকভরা একরাশ দীর্ঘশ্বাস আর গভীর অনুশোচনা নিয়ে আমাদের বলতে হচ্ছে—যে সমাজ একসময় পারস্পরিক বিশ্বাস আর সততার ওপর টিকে ছিল, আজ তা ভেজালের করাল গ্রাসে নিমজ্জিত।

লোভের অন্ধ মোহে পড়ে আমরা ভুলে গেছি যে, আমাদের দেহে যে খাবারটি প্রবেশ করে, তা কেবল পেট ভরায় না, বরং আমাদের চিন্তা, চেতনা ও মননকেও প্রভাবিত করে। অপবিত্র ও বিষাক্ত খাদ্য খেয়ে আজ আমাদের বিবেক অসাড় হয়ে পড়ছে, মানুষের চিন্তা থেকে হারিয়ে যাচ্ছে বিূঊশুদ্ধতা, আর এর ফলশ্রুতিতে রোগাক্রান্ত সমাজ ধাবিত হচ্ছে এক অন্ধকার ভবিষ্যতের দিকে। আজকের এই বিশেষ দিনটি কেবল উৎসবের নয়, বরং সমাজে থেকে ভেজাল ও অনৈতিকতার অভিশাপ দূর করে বিবেককে জাগ্রত করার এক চরম আত্মোপলব্ধির দিন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ