ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য গ্রেফতার প্রৌঢ়
ফেসবুকে লাইভ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে উদ্দেশ্য করে পরিচিত মন্তব্য করার দায়ে ব্যান্ডেল থেকে গ্রেফতার করা হয়েছে কার্তিক বণিক নামে এক ব্যক্তিকে।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ব্যান্ডেলের হেমন্ত বসু কলোনির বাসিন্দা। নাম কার্তিক বণিক। এলাকাবাসী তাঁকে বাবু নামে চেনেন। ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বাবুর বিরুদ্ধে পুলিশে যায় বিজেপি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার আইটি সেলের নেতা শাশ্বত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন চুঁচুড়া থানায়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
বাবুর গ্রেফতারি প্রসঙ্গে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী মাত্র পাঁচ মাসে যা কাজ করেছেন, তাতে মানুষের প্রচুর আশীর্বাদ পাচ্ছেন। তৃণমূল যাঁরা করতেন, তাঁদের বেশির ভাগের তো এখন কোনও কাজ নেই। ওদিকে দলটাও তো উঠে গিয়েছে। তাই মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করা এঁদের কাজ হয়ে দাঁড়িয়েছে। আমি পুলিশ-প্রশাসন কে বলব, এঁদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।’’
স্থানীয়েরা জানাচ্ছেন, ধৃত প্রৌঢ় তৃণমূলকে সমর্থন করতেন। তবে তিনি সক্রিয় কর্মী ছিলেন বা আছেন কি না, কারও জানা নেই। আর ধৃত প্রৌঢ়ের দাবি, তিনি মত্ত অবস্থায় ওই কাজ করে ফেলেছেন। তার জন্য দুঃখিত। এবং তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

