কলকাতা 

TET and SSC recruitment Case:‘’ধর্মাবতার, ভরসা রাখুন” আদালতে আর্জি সিবিআইয়ের, “বাগ কমিটির রিপোর্ট হাতে থাকা সত্ত্বেও কিছু করতে পারলেন না কেন এত দিন?” সিবিআইকে পাল্টা প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বাংলার জনরব ডেস্ক : এসএসসির দুর্নীতির মামলার তদন্ত নিয়ে গতকাল মঙ্গলবার অসন্তোষ ব্যক্ত করেছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি গতকাল এজলাসে বসে বলেছিলেন সিবিআই তদন্তের তেমন গতি নেই বরং রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিটকে দায়িত্ব দিলে অনেক ভালো কাজ হতো। তবে আজ বুধবার উচ্চ আদালতের কাছে তাদের তদন্তে ভরসা রাখার আর্জি জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই আদালতকে জানিয়েছে, শিক্ষক নিয়োগে অনিয়মের মামলার তদন্ত করতে শীঘ্রই দিল্লি থেকে উচ্চ পদমর্যাদার আধিকারিক আসছেন। তাঁর নেতৃত্বেই চলবে তদন্ত। এদিন, সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, শুধু মাত্র স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার…

আরও পড়ুন
কলকাতা 

Paresh Adhikari: উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রীর কোনও কর্মসূচিতেই ডাক পাননি পরেশ, নেপথ্যে রহস্য কী ?

বাংলার জনরব ডেস্ক : হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুরোধ মেনে কী সত্যিই শিক্ষামন্ত্রী প্রতি পরেশ অধিকারীকে মন্ত্রীসভা থেকে সরানো হচ্ছে ! স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বেআইনিভাবে শিক্ষকতার চাকরিতে নিয়োগ হওয়ার জন্য পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করেছিল হাইকোর্ট । একইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মন্ত্রীসভা থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন । এরপর থেকেই যে কয়েকবার রাজ্য মন্ত্রীসভার বৈঠক হয়েছে সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী যোগ দেননি । অথচ প্রতিটি মন্ত্রীসভার বৈঠকে তিনি যোগ দিতেন । এদিকে উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রীর কোনো কর্মসূতিতে ডাক…

আরও পড়ুন
কলকাতা 

West Bengal SSC Scam: আরো এক বেআইনি নিয়োগ, শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাই কোর্ট

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী পর আরও একজন চাকরি হারালেন। তিনি গণিতের শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন। এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তার নাম ২৭৫ নম্বরে থাকা সত্ত্বেও তিনি চাকরি পেয়েছেন অথচ যার নাম ২০০ নম্বরে ছিল তিনি চাকরি পাননি। চাকরি হারানো ওই ব্যক্তির নাম সিদ্দিক গাজি। তিনি অঙ্কের শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তাঁর মামলা আদালতে উঠলে বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, মেধাতালিকার ২৭৫ নম্বরে জায়গা পেয়েও তিনি চাকরি পেয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে করা মামলাকারী অনুপ গুপ্ত-র জায়গা ছিল মেধাতালিকার ২০০ নম্বরে।…

আরও পড়ুন
কলকাতা 

SSC Scam: এসএসসি অফিসে সিবিআই তল্লাশি, বাজেয়াপ্ত করা হলো হার্ড ডিস্ক, নথি, ফাইল, সোমবার তিন মামলাকারীর কাছ থেকে অনিয়মের নথি জমা নিল সিবিআই

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির তদন্ত করতে গিয়ে গত শনি ও রবিবার দুইদন ধরেএ সএসসি দপ্তরের তল্লাশি চালায় সিবিআই। সিবিআই সূত্রে খবর, আট – দশটি হার্ড ডিস্ক, দফতরের ভিতরে ছ’টা আলমারি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর ফাইল। এসএসসি সংক্রান্ত বিষয়ে একাধিক ফাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সিবিআইয়ের একটি টিম খতিয়ে দেখছে এই নথি ও হার্ড ডিস্ক গুলিকে। সিবিআই সূত্রে খবর, গত শনিবার ও রবিবার এসএসসি অফিসে অভিযান চালিয়ে এসএসসি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি, ফাইল, ও হার্ড ডিস্ক উদ্ধার করে সিবিআই।…

আরও পড়ুন
কলকাতা 

SSC Scam: অঙ্কিতা কাণ্ডে নয়া মোড়, মামলাকারী ববিতাকে তলব সিবিআইয়ের নথি সহ হাজিরার নির্দেশ

বাংলার জনরব ডেস্ক :  এসএসসির দুর্নীতি মামলায় মামলাকারী ববিতা সরকারের কাছে নথিপত্র চেয়ে পাঠাল সিবিআই। কোন কোন তথ্য প্রমাণের ভিত্তিতে ববিতা সরকার মন্ত্রীর নাম কি তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন সেইসব প্রমাণ সিবিআইর কাছে জমা দিতে হবে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ববিতাকে জানিয়েছে। তবে এখনো পর্যন্ত কোন লিখিত চিঠি পাঠানো হয়নি।সিবিআই এর তরফে তাঁর সঙ্গে টেলিফোন মারফত যোগাযোগ করা হয় বলেই জানিয়েছেন ববিতা। ববিতা এদিন বহুল প্রচারিত এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এখনও কোনও অফিসিয়াল চিঠি পাইনি। তবে তাঁদের তরফে আমাকে ফোন করে বিষয়টি জানানো হয়েছে। অফিসিয়াল চিঠি পেলে বুঝতে পারব কবে যেতে…

আরও পড়ুন
কলকাতা 

SSC Case: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে ইডি!

বাংলার জনরব ডেস্ক : বাংলার জনরব কয়েক সপ্তাহ আগে লিখেছিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নামছে ইডি। সেই সময় অনেকেই আমাদের এই খবরকে বানোয়াট বলে কটাক্ষ করে ছিল। কিন্তু সেই খবরই সত্য হতে চলেছে। জানা গেছে এসএসএসসি দুর্নীতি মামলায় ‘বেআইনি আর্থিক লেনদেন’-এর অভিযোগ উঠেছে। তার প্রেক্ষিতে সংশ্লিষ্ট মামলার তদন্তে যুক্ত হল আর এক কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রে খবর, এসএসসি মামলায় দায়ের হওয়া চারটি এফআইআর কপি চেয়েছে তারা। পাশাপাশি, বেশ কিছু নথি খতিয়ে দেখা হচ্ছে। কোনও বেআইনি আর্থিক লেনদেন হয়েছে কি না, তার অনুসন্ধান শুরু করতে নামছেন ইডি-র আধিকারিকরা। এসএসসি-র নিয়োগে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

Partha Chatterjee : ফের আজ সিবিআইয়ের মুখোমুখি পার্থ ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ,যাবেন কী ?

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার এসএসসি দুর্নীতি মামলার তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে  তলব করেছে সিবিআই। সিবিআইয়ের তরফে পার্থকে বুধবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এসএসসির নিয়োগে শান্তিপ্রসাদ সিন্‌হার নেতৃত্বাধীন কমিটিকে বেআইনি বলে ঘোষণা করেছিল কলকাতা হাই কোর্ট। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ। তিনিই এই কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন। সেই বিষয়েই জিজ্ঞসাবাদের জন্য পার্থকে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ নিয়ে দ্বিতীয়বার সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন পার্থ। সিবিআই সূত্রে জানা গিয়েছে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং পার্থকে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে…

আরও পড়ুন
কলকাতা 

SSC: এসএসসি ভবনের সার্ভার রুম-সহ একাধিক ঘর বন্ধ করল সিবিআই, বিচ্ছিন্ন ইন্টারনেটও, দৈনন্দিন কাজে সমস্যা তৈরি হবে বলছে ওয়াকিবহাল মহল

বাংলার জনরব ডেস্ক : এসএসসি ভবনের সার্ভার রুম সহ একাধিক ঘর সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ায় অনেক সমস্যা তৈরি হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। যদিও তদন্তের স্বার্থে সিবিআই এ কাজ করেছে এবং আদালতের নির্দেশে তারা বাধ্য হয়েছে বেশ কয়েকটি সীল করে দিতে এমনকি বেশ কয়েকটি ঘরের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কারণ মামলাকারীদের অভিযোগ এসএসসি তদন্ত চলাকালীন সময়ে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হতে পারে। মামলাকারীদের আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্ট এসএসসির সার্ভার রুম সহ রেকর্ডরুম দখল নিতে বলে সিবিআইকে। আদালতের নির্দেশ মেনে সিবিআই এ কাজ করার পর এখন অনেক…

আরও পড়ুন
কলকাতা 

SSC Scam : এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই হেফাজতে নিয়ে জেরা করতে পারবে পার্থকে, রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

বাংলার জনরব ডেস্ক : আরো বিপাকে পড়ে গেলেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সিবিআইয়ের চাইলে পার্থ চট্টোপাধ্যায় কে হেফাজতে নিয়ে জেরা করতে পারে। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। কিন্তু আজ শুক্রবার সেই মামলার ডিভিশন বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্ট পার্থ চট্টোপাধ্যায় কে রক্ষাকবচ দিতে রাজি হয়নি। ফলে এসএসসি দুর্নীতি মামলায় যেকোনো সময় সিবিআই ইচ্ছা করলেই পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেফতার করতে পারে।এদিকে আজ শুক্রবারই সিবিআই পার্থকে দ্বিতীয়বার হাজিরা দিতে বলেছে নিজাম প্যালেসে। শুক্রবার সকালেই আদালতের কাছে…

আরও পড়ুন
কলকাতা 

SSC Scam : চাকরি গেলো পরেশের মেয়ের, দু কিস্তিতে ফেরত দিতে হবে বেতন কড়া পদক্ষেপ হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক :  এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় কড়া পদক্ষেপ নিল কলকাতা হাই কোর্ট। বেআইনিভাবে নিয়োগের অভিযোগে মন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhiakri)মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হল। শুধু তাইই নয়, তাঁকে কর্মজীবনের বেতনের সব টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত। দুই কিস্তিতে এই টাকা ফেরাতে হবে অঙ্কিতা অধিকারীকে। হাই কোর্টের রেজিস্ট্রারের কাছে এই টাকা জমা দিতে হবে। কোচবিহারের (Cooch Behar) ইন্দিরা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যে স্কুলশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তিনি ৪৩ মাস চাকরি করছেন। তবে সম্প্রতি এসএসসি নিয়োগ নিয়ে দুর্নীতি মামলায়…

আরও পড়ুন