কলকাতা 

SSC Scam: এসএসসির চেয়ারম্যান পদত্যাগ করলেও তা গৃহীত হয়নি তিনি এখনও চেয়ারম্যান পদে বহাল,আদালতে জানাল কমিশন

বাংলার জনরব ডেস্ক : গতকাল বুধবার সিবিআই দপ্তর এ রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দেওয়ার কিছুক্ষণ পরে জানা যায়, স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পদত্যাগ করেছেন। এই খবরের রেশ কাটতে না কাটতেই রাজ্য সরকার জানিয়ে দেয় স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন আইএএস অফিসার শুভ্র চক্রবর্ত্তী। এই খবর ছড়িয়ে পড়ার পর স্কুল সার্ভিস কমিশনের তথ্য লোপাট হতে পারে এই আশঙ্কায় মামলাকারীদের আইনজীবী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতির নির্দেশে রাত সাড়ে দশটার পরে কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হয়। যেটা এক নজিরবিহীন ঘটনা বলে চিহ্নিত হয়েছে।…

আরও পড়ুন
কলকাতা 

Paresh Chandra Adhikary: ‘’কাউকে কোনও জামাই আদর করা হবে না’’ মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী সিবিআই দপ্তরে হাজিরা না দেওয়ায় কড়া মন্তব্য বিচারপতির

বাংলার জনরব ডেস্ক : পরপর আদালত অবমাননা। গত পরশু দিন অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ওই দিন রাত আটটার মধ্যে সিবিআই দপ্তর এর হাজিরা দিতে হবে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকে। কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি ওই দিন রাতে সিবিআই দপ্তরে যাননি। এমনকি গতকাল তিনি বর্ধমান থেকে আবার কোচবিহার ফিরে গেছেন। একজন মন্ত্রী হয়ে কার্যত কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে চলেছেন। এই অবস্থায় আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী সিবিআই দপ্তরে হাজিরা দেন নি এই তথ্য…

আরও পড়ুন
কলকাতা 

Paresh Chandra Adhikary: আদালতের নির্দেশ অমান্য! সিবিআই দপ্তরে এলেন না শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, মন্ত্রীকে নোটিস পাঠানোর নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বাংলার জনরব ডেস্ক : সিবিআই এর দপ্তরে হাজিরা দেননি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। এক কথায় তিনি আদালতের নির্দেশ অমান্য করেছেন এ বিষয়ে আজ বৃহস্পতিবার আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ পরেশকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত হাজির হননি তিনি। পরেশের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারির ভাবনাচিন্তা চলছে বলে আগেই জানা গিয়েছিল। পরেশের মেয়ে অঙ্কিতা নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাননি বলে অভিযোগ ওঠে। অভিযোগ, তিনি যোগ্য প্রার্থীকে ডিঙিয়ে চাকরি পেয়েছেন। মঙ্গলবার…

আরও পড়ুন
কলকাতা 

SSC : এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সাড়ে তিন ঘণ্টা ধরে জেরা করল সিবিআই

বাংলার জনরব ডেস্ক: এসএসসি দুর্নীতি মামলায় সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হল রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে। বহু চেষ্টা করেও সিবিআই জেরার মুখ থেকে যখন কোনভাবেই বাঁচানো গেল না পার্থ চট্টোপাধ্যায়কে তখন তিনি হাইকোর্টের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের আগেই সিবিআইয়ের কলকাতার সদর দপ্তর নিজাম প্যালেসে পৌঁছে যান। এরপর সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত একটানা সাড়ে তিন ঘণ্টা এসএসসির নিয়োগ দুর্নীতি ইস্যুতে জেরা করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে। রাত সাড়ে ন’টা নাগাদ সিবিআই দপ্তর থেকে বেরোন তিনি। যদিও জেরা শেষে বেরোনোর পর সাংবাদিকদের…

আরও পড়ুন
কলকাতা 

SSC scam: নিজাম প্যালেসে পার্থ, এসএসসির চেয়ারম্যানের ইস্তফা, চেয়ারম্যান পদে আইএএস অফিসার নজীরবিহীন সিদ্ধান্ত শিক্ষা দফতরের

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির তদন্তের আবহে এসএসসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধার্থ মজুমদার। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (বর্তমান শিল্পমন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়কে সন্ধ্যা ৬টা থেকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তা নিয়ে নানাবিধ জল্পনার মাঝেই সিদ্ধার্থের পদত্যাগের খবর। এসএসসি-র নতুন চেয়ারম্যান হচ্ছেন শুভ্র চক্রবর্তী। আইএএস পদাধিকারী শুভ্র সমগ্র শিক্ষা মিশনের রাজ্য অধিকর্তা। চলতি বছরের গত ১৩ জানুয়ারি এসএসসি-র চেয়ারম্যান পদে বসেছিলেন সিদ্ধার্থ। তার চার মাসের ইস্তফা দিলেন তিনি। সিদ্ধার্থকে জিজ্ঞাসাবাদ করেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ের বেআইনি নিয়োগ বিষয়ে জানতে পেরেছিল…

আরও পড়ুন
কলকাতা 

Partha Chatterjee: এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী পার্থকে সন্ধ্যা ছটার মধ্যে সিবিআইয়ে হাজিরার নির্দেশ, না গেলে হেফাজতে নেওয়া যাবে নির্দেশ হাইকোর্টের, স্বচ্ছ সমাজ গঠনের লক্ষ্যে পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে আজ সন্ধ্যা ছটার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসসির নিয়োগ মামলার দুর্নীতি তদন্তের জন্য প্রাক্তন শিক্ষা মন্ত্রী কে সিবিআই এর মুখোমুখি হতে হচ্ছে বলে জানা গেছে।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে পার্থ সিবিআইয়ের কাছে না পৌঁছলে তাঁকে হেফাজতে নিতে পারবে সিবিআই। এর আগে মঙ্গলবার রাতেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে এসএসসি মামলায় সিবিআইয়ের কাছে হাজিরা দিতে বলেছিল হাই কোর্টের বিচারপতি অভিজিতের একক বেঞ্চ। বুধবার ওই একই বেঞ্চের রায়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকেও সিবিআই দফতরে…

আরও পড়ুন
কলকাতা 

SSC: এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই, সিঙ্গল বেঞ্চের রায়ে কোন ভুল নেই জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য এসএসসির মাধ্যমে নিয়োগকৃত গ্রুপ সি গ্রুপ-ডি এবং নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলা সহ এই ধরনের সাতটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের সেই রায় মধ্যে কোনো ভুল নেই বলে আজ ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে বলে সিঙ্গল বেঞ্চের রায়ে কোনও ভুল নেই। এমনকি, বিতর্কিত ভাবে চাকরি পাওয়া ব্যক্তিদের বেতন বন্ধ করা…

আরও পড়ুন
কলকাতা 

SLST Scam: নবম-দশম শিক্ষক নিয়োগ মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : নজিরবিহীনভাবে কলকাতা হাইকোর্ট আজ বৃহস্পতিবার নবম-দশম শিক্ষক নিয়োগের দুর্নীতির তদন্ত করার জন্য সিবিআইকে দায়িত্ব দিয়েছে । হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বলেছেন নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের যে দুর্নীতি হয়েছে তার তদন্ত হওয়া প্রয়োজন। একইসঙ্গে এ দিন এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহাকে চূড়ান্ত ভৎসনা করেন কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, শান্তি প্রসাদ সিনহা প্রতিনিয়ত নির্লজ্জ মিথ্যাচার করে গেছেন। শুধু তাই নয় বলা হয়েছে যে উপদেষ্টা কমিটির কোনো বৈঠক হয়নি। এখন জানা যাচ্ছে, কমপক্ষে দূটি বৈঠক হয়েছে তারও বেশি হতে পারে। এদিন মামলাকারীর আইনজীবী অভিযোগ…

আরও পড়ুন
কলকাতা 

SSC: স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তের প্রয়োজনে দুই উপদেষ্টাকে হেফাজতে নিয়ে সিবিআই তদন্ত করতে পারবে নির্দেশ কলকাতা হাইকোর্টের, ৪ জনের সম্পত্তির হিসাব চাইল আদালত

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ মামলায় আরো বিপাকে পড়ে গেল রাজ্য সরকারের গঠিত ৫ সদস্যের উপদেষ্টা কমিটি। আজ এই মামলার শুনানিতে বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায় কমিটির আহ্বায়ক শান্তি প্রসাদ সিনহাকে ফের সিবিআই এর মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে শিক্ষা দপ্তরের ডেপুটি দিরেক্টর অলক কুমার সরকার কে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছে সিবিআই কে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া পদক্ষেপ নেয়ার কথাও সিবিআই কে বলেছে বলেছে উপদেষ্টাকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ, শান্তিপ্রসাদ এবং অলোককে শুধু জেরা করাই নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে…

আরও পড়ুন
কলকাতা 

SSC: এসএসসি মামলা পর পর চারটি ডিভিশন বেঞ্চ ফিরিয়ে দিল , ‘যখন তখন এলেই হবে!’ বিরক্ত প্রধান বিচারপতি

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি মামলায় একক বেঞ্চের রায়ের বিরুদ্ধে পরপর চারটি ডিভিশন বেঞ্চ মামলা নিতে অস্বীকার করে দিল। গতকাল সকালেই মামলা নিতে অস্বীকার করে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। তারপর থেকে ওই দিনই পরপর দুটি বেঞ্চ এই মামলা নিতে অস্বীকার করে। এরপরই এসএসসির 4 উপদেষ্টার আইনজীবী প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে প্রধান বিচারপতির নির্দেশমতো আজ মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য আবেদন করা হলে তাৎক্ষণিকভাবে এই মামলা নিতে অস্বীকার করেন জয়মাল্য বাগচি। এরপর এসএসসি 4 উপদেষ্টার আইনজীবীরা এর প্রধান বিচারপতি…

আরও পড়ুন