জেলা 

Rampurhat Clash: পুলিশকে বাধা দিয়েছিল আনারুল, ভাদু টাকার ভাগ দিত অনুব্রত, আইসি-কেও স্ত্রী নাজমা বিবির মৃত্যুর পর বিস্ফোরক শেখলাল শেখ

বাংলার জনরব ডেস্ক : সোমবার বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে বগটুইয়ের বাসিন্দা নাজমা বিবির। স্ত্রীর মৃত্যু খবর আসার পর  স্বামী শেখলাল শেখ বিস্ফোরক অভিযোগ করলেন। তাঁর অভিযোগ, নিহত বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ আসলে ‘ক্রিমিনাল’। বীরভূম তৃণমূলের শীর্ষ নেতা থেকে পুলিশ আধিকারিকরা পর্যন্ত ভাদুর তোলাবাজির ভাগ পেতেন বলেও অভিযোগ করেছেন শেখলাল। তাঁর দাবি, গত সোমবার অগ্নিকাণ্ডের সময় পুলিশকে গ্রামে ঢুকতে বাধা দিয়েছেন ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনই। বগটুই কাণ্ডে গুরুতর জখম হয়েছিলেন নাজমা। তাঁর দেহের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এক সপ্তাহ ধরে রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন…

আরও পড়ুন
কলকাতা 

বিধানসভায় নজিরবিহীন অশান্তি তৃণমূল বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি,ঘটনার জেরে শুভেন্দু সহ ৫ বিধায়ক সাসপেন্ড

বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটের বগটুই কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে বিধানসভার অন্দরে বিজেপি বিধায়কদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লেন তৃণমূল বিধায়করা। মারামারির জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন বিধায়ক। ভাঙা হয়েছে চেয়ার, লাইট। গেরুয়া শিবিরের মতে, ১৬ থেকে ১৭ জন আহত হয়েছেন। তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। নাক ফেটে এসএসকেএমে চিকিৎসাধীন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। শুভেন্দু অধিকারী-সহ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে চলতি অধিবেশনের জন্য। তবে তাঁদের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ করেছেন স্পিকার, তাতে আগামী বছর পর্যন্ত কোনও অধিবেশনে অংশ নিতে পারবেন না তাঁরা। এদিকে, বিধানসভার নজিরবিহীন অশান্তির খবর মুখ্যমন্ত্রীকে ফোন করে…

আরও পড়ুন
দেশ 

Rampurhat Violence : স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্তে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় কী কথা হলো ? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন।তবে কোনও তরফেই বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। রাজ্যপালের সরকারি টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন।’ রাজ্যের শাসক শিবিরের একাংশের ধারণা, বীরভূমের রামপুরহাটে হত্যাকাণ্ড এবং তার পরবর্তী পরিস্থিতির বিষয়টি শাহ দরবারে ‘নিজের মতো করে ব্যাখ্যা করেছেন’ ধনখড়। এ ছাড়াও রাজ্যের সাম্প্রতিক কয়েকটি বিষয় নিয়েও দু’জনের আলোচনা হয়েছে মনে করা হচ্ছে। রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূল নেতা ভাদু শেখের খুন এবং তার…

আরও পড়ুন
জেলা 

Rampurhat Clash: বগটুই-কাণ্ডে পুড়িয়ে মারা হয়েছে মাকে, এ বার হুমকি দেওয়া হচ্ছে তাঁকেও, দাবি মফিজার

বাংলার জনরব ডেস্ক : বরশাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু সেখের মৃত্যুর পর মাকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এবার মৃত মিনারা বিবির মে মফিজা বিবিকে দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে রামপুরহাট থানা মফিজা বিবির সুরক্ষার জন্য তাঁর শ্বশুরবাড়িতে পুলিশি পাহারার ব্যবস্থা করেছে। ঘটনার রাতে বগটুই গ্রামে প্রথম ফটিক শেখের বাড়িতে আগুন লাগানো হয়েছিল বলে অভিযোগ। তাতেই মারা যান তাঁর স্ত্রী মিনা বিবি। তাঁদের মেয়ে মফিজার বিয়ে হয়েছে স্থানীয় দখলবাটি গ্রামে। ঘটনার দিন মফুজা মুম্বইয়ে ছিলেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বগটুই গ্রামে আসার দিন মফিজা বিবি মুম্বই থেকে গ্রামে আসেন।…

আরও পড়ুন
জেলা 

Rampurhat Violence : বগটুই কান্ডে সিবিআইয়ের স্ক্যানারে বীরভূম জেলার উচ্চপদস্থ পুলিশকর্তারাও, জোর কদমে তদন্তে কেন্দ্রীয় সংস্থা

বাংলার জনরব ডেস্ক : রামপুরহাট এর বগটুইয়ের ৮ জনকে পুড়িয়ে মারার ঘটনায় জেলা পুলিশ কর্তাদের ভূমিকা নিয়ে সিবিআই চিন্তা ভাবনা করতে শুরু করেছে। বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু সেখ খুনের পর এলাকায় যে বেশ কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালায় তৃণমূলের একটি গোষ্ঠী এই ঘটনার খবর পুলিশ জানা সত্ত্বেও কেন সময়মতো পুলিশ পাঠানো হয়নি তা নিয়েই সিবিআই তদন্ত করতে শুরু করেছে বলে জানা গেছে। সিবিআই সূত্রে খবর ইতিমধ্যেই ঐদিন ঐদিনের বিভিন্ন নেতা ও পুলিশ কর্তাদের সঙ্গে যে কথা পকথন হয়েছিল তার মোবাইল টাওয়ার লোকেশন খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। মনে…

আরও পড়ুন
জেলা 

Bogtui Violence : সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংয়ের নেতৃত্বে ৩০ সদস্যের টিম বগটুই কান্ডের তদন্ত শুরু করল

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের তদন্তভার পাওয়ার পর আজ শনিবার রামপুরহাটের বগটুইয়ে পৌঁছে যান সিবিআইয়ের ৩০ জনের টিম । এর নেতৃত্ব দিচ্ছেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিংহ । তিনটি ভাগে বিভক্ত হয়ে তদন্ত শুরু করলেন তাঁরা।  সূত্রের খবর, অখিলেশ সিংয়ের নেতৃত্বে তিরিশজন সদস্যের সিবিআই টিমের একটি দল যাচ্ছে ঘটনাস্থলে। যেখানে ২১ তারিখের রাতে অগ্নিকাণ্ড হয়েছিল। আরেকটি দল যাচ্ছে সাঁইথিয়ার গোলাপজল গ্রামে। সেখানে আশ্রয় নিয়েছেন স্বজনহারারা। কোনওমতে দিন কাটাচ্ছেন মতিলাল শেখ, বানিরুল শেখ, তোয়েব শেখ, কিরণ শেখরা। তৃতীয় দলটির গন্তব্য হতে চলেছে হাসপাতাল। যেখানে রয়েছেন ২১ মার্চের ঘটনার প্রত্যক্ষদর্শী নাজিমা বিবি।…

আরও পড়ুন
জেলা 

Rampurhat Clash: বগটুই-কাণ্ডে সিটের তদন্তেই উঠে এসেছে মূল অভিযুক্ত আজাদ চৌধুরি, আনারুলের সঙ্গে জেলার এক প্রভাবশালীর নেতারও নাম! কে সেই প্রভাবশালী নেতা?

বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটের বগটুই গ্রামে মানুষগুলোকে পুড়িয়ে মারার আগে ও পরে রামপুরহাট-কাণ্ডে মূল অভিযুক্ত এবং ধৃত আজাদ চৌধুরীর সঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনের বেশ কয়েক বার ফোনে কথা হয়েছিল বলেই গোয়েন্দা সূত্রে দাবি। ওই সূত্রে খবর,  শুধু তা-ই নয়, ওই ঘটনায় জেলার আরও এক প্রভাবশালী নেতার নাম উঠে এসেছে। তাঁর সঙ্গেও ধৃতদের যোগাযোগের স্পষ্ট প্রমাণ মিলেছে বলে গোয়েন্দাদের একাংশের দাবি। এই হত্যাকাণ্ডে প্রথম থেকেই নাম জড়িয়েছে আনারুলের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে পুলিশ তাঁকে গ্রেফতারও করেছে। শুক্রবার তাঁকে রামপুরহাট আদালতে তোলা হয়। ১৪ দিন আনারুলকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ…

আরও পড়ুন
কলকাতা 

Rampurhat Clash: বগটুই- হত্যাকাণ্ডে সিবিআইকে বিশেষ ক্ষমতা দিল হাইকোর্ট, কী সেই ক্ষমতা জানতে চান? ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : গত সোমবার বীরভূমের রামপুরহাট এর বগটুই গ্রামে যে নারকীয় ও নৃশংসভাবে কয়েক জনকে পুড়িয়ে মারা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ঘটনার তদন্ত সিবিআই কে দিয়ে করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু নির্দেশই নয় একইসঙ্গে এই মামলায় সিবিআইকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, শুধু অভিযুক্ত নন, এই ঘটনায় কাউকে সন্দেহ হলে তাঁকেও গ্রেফতার এবং নিজেদের হেফাজতে নিতে পারবে সিবিআই। মামলার শুনানি শুরু হলে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, “আমরা ওই ঘটনার সবিস্তার পর্যবেক্ষণ করেছি। পরিস্থিতি বিবেচনা…

আরও পড়ুন
দেশ 

বগটুই গণহত্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা

বাংলার জনরব ডেস্ক : বগটুই গণহত্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে  কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্ত নিজেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বগটুই-কাণ্ড নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। বিচারবিভাগের পর্যবেক্ষণে বিশেষ তদন্তকারী দল (সিট) বা সিবিআই-কে দিয়ে ওই ঘটনার তদন্ত করানো হোক বলে মামলাকারী আর্জি জানিয়েছেন শীর্ষ আদালতে। এক দশক আগে ‘হিন্দু জাতীয়তাবাদী সংস্কৃতি রক্ষা’-র উদ্দেশ্যে হিন্দু সেনার প্রধানের এই পদক্ষেপের নেপথ্যে ‘রাজনৈতিক কারণ’ রয়েছে বলেই মনে করা হচ্ছে। অতীতে সংখ্যালঘুদের উপর একাধিক হামলায় জড়িত থাকার অভিযোগ উঠলেও সংখ্যালঘু স্বার্থরক্ষায় পদক্ষেপের নজির নেই হিন্দু সেনার। জনস্বার্থ মামলায় মূলত আর্জি…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

রাজধর্ম, রাজ্হাঁস এবং রাজনীতি……

সম্প্রতি ছাত্রনেতা আনিস খান থেকে শুরু করে তুহিনা খাতুন এবং কয়েক দিন আগে রামপুরহাটের বগটুইয়ের গণহত্যা নিয়ে রাজ্য জুড়ে শোলগোল পড়েছে । শুধু রাজ্য নয় দেশ তথা বিশ্বজুড়ে বগটুইয়ের লোমহর্ষক , মর্মান্তিক , নৃশংস নরসংহার সব মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে ! কিন্ত রাজনীতির কারবারীদের কাছে ‘সেই ট্রাডিশন সমানেই চলছে’। মানুষের মৃত্যু মিছিলের পথ ধরেই রাজনীতির পালাবদল ঘটে। রাজা আসে , রাজা যায়,সাধারণ মানুষের উপর অত্যাচার কমে না , গণহত্যার  ট্রাডিশন চলতেই থাকে……। এই পরম্পরাকে খানিকটা ব্যঙ্গ করে,হালকা চালে সাধারণ মানুষের বিবেকে চাবুক মেরেছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট মুদাসসির নিয়াজ । তাঁর…

আরও পড়ুন