বুধবার সাত সকালে ডোমকলে বাইক ও যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত এক, আহত ১৮, সাত জনের অবস্থা আশঙ্কাজনক
বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার বহরমপুর-করিমপুর রাজ্য সড়কে বাইকে ধাক্কা মেরে যাত্রীবোঝাই বাস উলটে যায় । এদিন সাতসকালে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল সংলগ্ন নাজিরপুর। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম বাইক চালক ও বাসের যাত্রী-সহ মোট ১৮ জন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের উদ্ধার করে ভরতি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, বুধবার সকালে বহরমপুরগামী ওই বেসরকারি বাসটি বহরমপুর-করিমপুর রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। উলটো দিক থেকে মোটর বাইকে করে আসছিলেন এক মৎস্যজীবী। রাস্তা খারাপ থাকায় আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিতে ধাক্কা দিয়ে উলটে যায়। বাসের ভিতরে আটকে পড়েন…
আরও পড়ুন