বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সিরাজ আকাদেমি পুরস্কার ২০২২ পেলেন কথাসাহিত্যিক ভগীরথ মিশ্র

সিরাজ আকাদেমি পুরস্কার ২০২২ পেলেন ভগীরথ মিশ্র। সৈয়দ মুস্তাফা সিরাজের ৯৩ তম জন্মদিন উপলক্ষে গতকাল ৪ নভেম্বর শুক্রবার, রোটারি সদনে এই পুরস্কারটি প্রাপকের হাতে তুলে দিলেন শ্রী অভিজিৎ সেন। সৈয়দ মুস্তাফা সিরাজের গোয়েন্দা সাহিত্য নিয়ে মনোজ্ঞ আলোচনা করলেন সুমিতা চক্রবর্তী। রামকুমার মুখোপাধ্যায়ের আলোচনায় উঠে এল ভগীরথ মিশ্রের কথাসাহিত্য। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি সৈয়দ হাসমত জালাল।

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

পদ্মাপারের মানুষও হাজির দিঘায় ইলিশ বাঁচাতে

স্মৃতি সামন্ত, নিউ দিঘা : বাঙালির রসনার প্রিয় ইলিশ কি আগামী দিনে নিশ্চিহ্ন হতে চলেছে ? খোকা ইলিশ বাঁচাতে এপার বাংলা ওপার বাংলা একাকার পূর্ব মেদিনীপুরের নিউ দিঘা সমুদ্র সৈকতে।দাবি উঠল বাংলাদেশের মত আমাদের বাঁচাতে হবে খোকা ইলিশ কে।নাহলে আগামী প্রজন্মের ছেলে মেয়েরা ইলিশ কে দেখবে জাদুঘরে ছবি। বাংলাদেশ থেকে আগত প্ৰতিনিধিরা জানান শেখ হাসিনা সরকার কড়া পদক্ষেপ নেওয়ায় জেলে রা ডিম ফোটার সময় ইলিশ ধরে না।সরকার কয়েক মাস বিনা পয়সায় রেশনের ব্যবস্থা রাখে।অথচ ইন্ডিয়া কেন পারছে না ? কুসুমের ফেরা সাহিত্য পত্রিকার সম্পাদক সাকিল আহমেদের উদ্যোগে এবং ডায়মন্ড হারবার…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : হিজাব / আরেফা গোলদার

হিজাব ✍️আরেফা গোলদার __________________   হিজাব তো একটুকরো কাপড় মাত্র…. তোমার এত গাত্রদাহ কেনো? হিজাব কোনো প্রজ্জলিত শিখা ,সতীদাহ নয় ! যা জ্বালিয়ে দিতে পারে অপরের অস্তিত্ব…. তবে তোমার এত আস্ফালন কেনো? তুমি ধার্মিক,যুক্তিবাদী,নীতিবাগীশ , হিজাব তোমার গতিপথের বাধা নয়! তবে তোমার এত আক্রোশ কেনো? হিজাব আমার চয়েস, আমারই চয়েস.… তোমার এত উন্নসিকতা কেনো? হিজাব আমার সাংবিধানিক মৌলিক অধিকার। তোমার এত অনধিকার চর্চা কেনো? এত…. এত…এত…শোরগোল কেনো ? আমিতো আমার মত…. নামাও তর্জনী…. তুমিও তোমার মতো থাকো…! ইতিহাসে “মুলাক্করম” এক অভিশপ্ত অধ্যায়। কানাগলিতে দাঁড়িয়ে” নাঙ্গেলি” আলোকবর্তিকা হতে জানে…….  

আরও পড়ুন
আন্তর্জাতিক বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

রাজশাহীর ‘চিহ্নমেলা মুক্তবাংলা ২০২২’র অনুষ্ঠানে সম্মানিত হন কলকাতার কবি সাহিত্যিকরা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: গত ১৭-১৮ অক্টোবর ২২ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল ‘চিহ্নমেলা মুক্তবাংলা ২০২২ আয়োজিত লিটিল ম্যাগাজিন মেলা। মেলা সম্পাদক শহীদ ইকবালের আমন্ত্রণে ওই মেলায় কলকাতা থেকে যোগদান করেছিল সাহিত্য পত্রিকা ‘পদার্পণ’ সহ বেশ কয়েকজন বিদ্বজ্জন। প্রায় দুই শতাধিক লিটিল ম্যাগাজিন এই মেলায় অংশ গ্রহণ করে। লিটিল ম্যাগাজিন ‘পদার্পণ’ এর তরফে মেলায় অংশ নেন পত্রিকা সম্পাদক শর্মিষ্ঠা মাজি ও‌ পারমিতা পোদ্দার। অন্যান্যদের মধ্যে কলকাতা থেকে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে মেলায় উপস্থিত ছিলেন কলকাতা লিটিল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণাগারের কর্ণধার সন্দীপ দত্ত ও বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ ইমানুল হক। তাঁদের…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলকাতার বাংলাদেশ চলচ্চিত্র উৎসব এখন জমজমাট

কলকাতা প্রতিনিধি: দিনটা কেমন যাবে তা সকালটা দেখলেই বোঝা যায়।কলকাতার রবীন্দ্রসদন -নন্দন চত্বরে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ঠিক সেভাবেই জমে উঠেছে।শনিবার উদ্বোধনের দিনেই কলকাতার চলচ্চিত্র প্রেমীরা সেই প্রমাণ দিয়েছেন।” হাওয়া” ছায়াছবি প্রথম দিনেই কলকাতার মানুষের হৃদয় জয় করে ফেলেছে। আর এই হাওয়া ছবির জন্যই আয়োজক বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও কলকাতাস্হ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কর্মকর্তাদের দিনে আরো একটা শো বাড়াতে হচ্ছে।আর সেটা হল সকাল সাড়ে দশটা। এবার সিনেমা দেখানোর বাড়তি একটা শো করতে হয়েছে।কিন্তু দ্বিতীয় দিন রবিবারও নজরকাড়া ভিড়।নন্দন-রবীন্দ্রসদন- কলকাতার বাংলা আকাদেমী যেন ভিড়ে ঠাসা।জমজমাট।একদিকে কলকাতায় এদিন ছটপুজোর আমেজ,…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলকাতায় শুরু হল চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব 

কলকাতা প্রতিনিধি: শনিবার থেকে কলকাতায় শুরু হল চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এদিন কলকাতার রবীন্দ্রসদনে উৎসবের উদ্বোধন করা হয়।চলবে ২ নভেম্বর পর্যন্ত।উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশের তথা ও সম্প্রচারমন্ত্রী ড: হাছান মাহমুদ।তিনি বলেন দুই বাংলার সম্পর্কের ক্ষেত্রে সিনেমা হতে পারে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম।রবীন্দ্রনাথ-নজরুল কোনো দিন ভাগ হতে পারে না।একটা সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের জন্ম হয়েছিল।সেই লড়াইয়ের‌ শরীক ছিল কলকাতা ও ভারত।তাই ভারত-বাংলাদেশ পরস্পরের আত্মা।সিনেমা দুইদেশে যাতে বেশি বেশি করে দেখা যায় তার জন্য আমরা আরো বেশি বেশি করে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করব। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলকাতায় অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ৩৭টি ছবি দেখানো হবে

কলকাতা প্রতিনিধি: কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ছোট-বড়-মাঝারি মাপের মোট ৩৭ টি ছায়াছবি প্রদর্শিত হবে।২৯ অক্টোবর থেকে শুরু হবে এই চলচ্চিত্র উৎসব। চলবে ৪ নভেম্বর পর্যন্ত।কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস সাংবাদিকদের বলেন , আমাদের এই চলচ্চিত্র উৎসব নানান কারণে গুরুত্বপূর্ণ। কলকাতা শুধু ভারতের সাংস্কৃতিক শহর নয়, এশিয়ার অন্যতম সাংস্কৃতিক শহর।তাই কলকাতার দর্শকরা আমাদের ছায়াছবি দেখলে আমরা উৎসাহিত হয় যেমন, তেমনি দুই বাংলার সম্পর্ক আরো মজবুত হবে বলে আমরা মনে করি। নন্দন-১,২, ৩-এ ছবিগুলি প্রদর্শিত হবে। প্রতিদিন গড়ে ৬-৭ টা ছবি দেখানো হবে।৩৭টি ছবির মধ্যে উল্লেখযোগ্য হল , হাওয়া,হাসিনা…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা প্রযোজক স্বামীর, নেপথ্যে রহস্য কি ? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : পরকীয়া সম্পর্ক জানতে পেরে যাওয়ার কারণে স্বামী স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছে এই অভিযোগে গ্রেফতার হলেন মুম্বাইয়ের বিশিষ্ট প্রযোজক কমল কিশোর মিশ্র। তিনি পেশায় চলচ্চিত্র প্রযোজক। সূত্রের খবর মুম্বাইয়ের এক গাড়ি পার্কিং জোনে গাড়ির ভেতরে বসেই অন্য এক মহিলার সঙ্গে খোশগল্পে মেতে ছিলেন প্রযোজ ক কমল কিশোর মিশ্র। সেই সময় সেই স্থানে তার স্ত্রী এসে পৌঁছে যাওয়ায় বাগবিতণ্ডা শুরু হয় তখন স্বামী জোরে গাড়ি চালিয়ে স্ত্রীকে পিষে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে ১৯ শে অক্টোবর কিন্তু সম্প্রতি ওই ঘটনার পুরো সিসিটিভি…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলকাতায় শুরু হচ্ছে “৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব”

বিশেষ প্রতিনিধি : আগামী ২৯ অক্টোবর-০২ নভেম্বর ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতাস্থ বাংলাদেশ উপ-হইকমিশনের ব্যবস্থাপনায় কলকাতায় “৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব” অনুষ্ঠিত হবে। ২৯ অক্টোবর বিকেল ৪টায় রবীন্দ্র সদনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ, এমপি। সম্মানিত অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং পর্যটন দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী জনাব বাবুল সুপ্রিয় এবং বিশেষ অতিথি হিসেবে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জনাব গৌতম ঘোষ উপস্থিত থাকবেন। ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

আমাদের ছেড়ে চিরঘুমের দেশে বিশিষ্ট কবি ও সাহিত্যিক নাসিম এ আলম

বিশেষ প্রতিনিধি: নব্বইয়ের দশকে দুই বাংলায় শক্তিশালী উদীয়মান কবি হিসাবে যে কয়েকজন আত্মপ্রকাশ করেছিলেন তাঁদের মধ্যে নাসিম এ আলম অন্যতম। দেশ সহ দুই বাংলার অসংখ্য প্রথম সারির সাহিত্য পত্রিকায় তাঁর কবিতা নিয়মিত ছাপা হয়েছে। তাঁর আর একটি পরিচয় তিনি বিশিষ্ট সাহিত্যিক, স্বদেশী আন্দোলনের সমর্থক,পশ্চিমবঙ্গ মুসলিম অনুসন্ধান সমিতির প্রতিষ্ঠাতা ও কাজী নজরুল ইসলামের স্নেহধন্য এম আব্দুর রহমানের নাতি(মেয়ে ফাতেমা খাতুনের পুত্র )। তবে এই পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি নিজ গুনে সাহিত্য সমাজের স্থান করে নিয়েছিলেন। জন্ম ১৯৬৬ সালের ১জুলাই বীরভূম জেলার কীর্ণাহার থানার নিমড়া গ্রামে।পিতা -নুরুল আবসার । ছোট থেকেই বাংলা…

আরও পড়ুন