কবিতা : শিশু দিবস / সেখ আব্দুল মান্নান
শিশু দিবস সেখ আব্দুল মান্নান শিশু মানে মনে পড়ে নানা কিসিম ফুল শিশু মানেই অজান্তেতে করে নানা ভুল। শিশুর নামেই হচ্ছে পালন মধুর মহান দিন সব শিশুদের বাজছে মনে মন মাতানো বীণ। নানা রকম পোশাক পরে যাবে তারা স্কুলে শিক্ষা গুরুকে করবে বরণ রং বেরঙের ফুলে। শিশু দিবস মানে চাচা নেহরু সব শিশুদের প্রিয় নানা খুশির মাঝে সে আজ হবে বরণীয়।
আরও পড়ুন