সম্প্রীতি আকাদেমির ফাদার দ্যতিয়েনের প্রাক-জন্মশতবর্ষ অনুষ্ঠান মঞ্চে সম্মানিত হলেন ‘তালাশনামা’ র স্রষ্টা ইসমাইল দরবেশ, বিশিষ্ট অনুবাদক প্রসূন ধর এবং কথাশিল্পী কাবেরী চক্রবর্তী
সেখ আব্দুল মান্নান,বাংলার জনরব: কলকাতা মহানগরীর সাহিত্য-শিল্প-সংস্কৃতি-সম্প্রীতির পীঠস্থান ‘সম্প্রীতি আকাদেমি’ গত ৩০ ডিসেম্বর ২০২২ কলেজ স্কোয়ার বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটির হলে সাড়ম্বরে উদযাপন করল বঙ্গ-পথিক ফাদার দ্যতিয়েনের প্রাক্ জন্মশতবর্ষ। আলোচনা, সম্মাননা ও গ্রন্থ প্রকাশে সাজানো ছিল এদিনের অনুষ্ঠান। আকাদেমির সম্পাদক তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগীয় সাবেক প্রধান প্রফেসর ড. সুরঞ্জন মিদ্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনার বিষয় ছিল ‘ বাংলা গদ্য ও মিশনারি’। বাংলা গদ্য-সাহিত্যে মিশনারি পন্ডিতদের অবদান নিয়ে পুঙ্খানুপুঙ্খ ওই আলোচনায় অংশ গ্রহণ করেন বিশেষ আমন্ত্রিত অতিথি অধ্যাপক সিদ্ধেশ্বর ব্যানার্জী, অধ্যাপক বিভাস ভট্টাচার্য ও অধ্যাপিকা কাকলী ধারা মন্ডল। তাঁদের প্রত্যেকের আলোচনায় উইলিয়াম…
আরও পড়ুন