বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সংখ্যালঘু সংখ্যালঘুই, সংখ্যাগুরু নয়! / আবদুল্লাহ সাদী

শেয়ার করুন

সংখ্যালঘু সংখ্যালঘুই,

সংখ্যাগুরু নয়!

সংখ্যালঘু বোঝেনা তার

নিজের পরিচয়!!

সংখ্যালঘু বোঝেনাকো

সংখ্যালঘুর মানে!

কানে ধ’রে বুঝিয়ে দিলেও,

যায় না তাদের কানে!

সংখ্যালঘু পরজীবী,

পরগাছা এক লতা!

মেরুদণ্ড নাই যে তাদের,

আদৌ বোঝে না তা!!

ঝাল-ঝোল আর অম্বলে

সব কিছুতেই থাকে!

সকল কাজে সদাই হাজির

সব হুজুরের ডাকে!!

দাড়ি নেড়ে ঝান্ডা ধ’রে

মিটিং-মিছিল করে!

নেতার কথায় চালিয়ে লাঠি,

লাঠির ঘায়েই মরে!!

কে মারে আর কে মরে, তার

হিসাব তাদের নাই!

পাওয়ার নামে সব সম্বল

হারায় সর্বদাই!!

হাততালিতে লাগায় নাচন,

হাঙ্গামা, হুজ্জুতি!

সব কিছুতে এগিয়ে,তবু

যায়নাকো দুর্গতি!!

সংখ্যালঘুর রয় না মাথায়

নিজের পরিচয়!!

সংখ্যালঘুর নাচন দেখে

আমার লাগে ভয়!!

নাইকো অতীত,নাই বর্তমান,

নাইকো ভবিষ্যৎ!

সংখ্যালঘু বেঁচে থাকে,

নাকে দিয়ে খৎ!!

               ——– আবদুল্লাহ


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ