কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ছোটদের কচি পাতার শারদ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান

শেখ সিরাজ,হুগলী : শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে ৭ অক্টোবর সোমবার ছোটদের ‘ প্রকাশনার উদ্যোগে ছোটদের ‘ কচিপাতা ‘ পূজাবার্ষিকী সংখ্যা ( শারদ সংখ্যা) ২০২৪ এবং ‘ আমাদের রবীন্দ্রনাথ ছড়া সংকলন ‘ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক তপন কুমার দাস।প্রধান অতিথির আসন অলংকৃত করেন ‘ সুখবর ‘ পত্রিকার সম্পাদক শমীক স্বপন ঘোষ। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক অমর মিত্র, শিশু সাহিত্যিক তরুণ কান্তি বারিক, পত্রিকার প্রধান সম্পাদক সমর পাল,পত্রিকার নির্বাহী সম্পাদক হাননান আহসান ,সংবাদিক ও কবি প্রদীপ আচার্য সহ আরও অনেকে।প্রকাশনার পক্ষ থেকে ছোটদের কচিপাতা পুরস্কার…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ফ্রান্সে ‘ডিলপ্লোমে ডি মেডিয়াল ডি ইটেন’ পুরষ্কারে ভূষিত কলকাতার স্বাতী

বিশেষ প্রতিনিধি : কলকাতার বিশিষ্ট চিত্রশিল্পী স্বাতী ঘোষ এবার ফ্রান্সের প্যারিসে ‘আর্টস-সায়েন্স-লেট্রেস’ এসোসিয়েশনের উদ্যোগে ‘ডিলপ্লোমে ডি মেডিয়াল ডি ইটেন’ পুরষ্কারে ভূষিত হলেন। চিত্র শিল্পক্ষেত্রে উল্লেখ্যোগ্য অবদানের জন্যে প্রতি বছর এই পুরষ্কার দেওয়া হয় পৃথিবীর বিভিন্ন দেশের চিত্র শিল্পীদের। স্বাতী ঘোষকে একমাত্র ভারতীয় শিল্পী হিসাবে এই পুরষ্কার তুলে দেওয়া হয় গত ৬ অক্টোবর ফ্রান্সের প্যারিসে এক অনুষ্ঠানে। দেশ বিদেশের বহু শিল্পী ও কলাকুশলী এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার পেয়ে অভিভূত স্বাতী ঘোষ জানান, শুধুমাত্র ভারতবর্ষেই নয়, বিভিন্ন দেশে বহু বছর ধরে তার সৃষ্টি শিল্পকর্মের জন্য পুরস্কৃত হয়েছেন তিনি। ফ্রান্স…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

শারদীয়া সাহিত্য : বাংলার বিশিষ্ট কবিদের একগুচ্ছ কবিতা

এক  শারদ শুভেচ্ছা ড. ঋতা ভট্টাচার্য শারদ প্রাতে, শিউলির গন্ধে, আনন্দের স্রোতে, জাগে আশা বহু প্রাণে। চারদশক আগে বাংলা, যখন দুর্গোৎসবে মাতোয়ারা, আমার স্মৃতির দরজা খুলে যায় শৈশবে, যখন হই মাতৃহারা। তখনের সঙ্গে এখন! বহু পরিবর্তন আছে বিলক্ষণ! সে বছরের সঙ্গে এবছরের একটাই মিল, অপ্রত্যাশিত দুঃখ অনাবিল। আবার পুজোর আনন্দ যেন হয়েছে নিরানন্দ। তিলোত্তমার ঘটনাকে করি যখন বীক্ষণ, বিভীষিকা ধেয়ে আসে প্রতিক্ষণ। এই মর্মান্তিক ঘটনার ফাঁদে বিশ্বের মানুষ কাঁদে। এ বছরে এতো আয়োজন, আছে কী তার কোন প্রয়োজন? মা দুর্গা তো পরম শক্তি, জানি আমার আছে শাশ্বত ভক্তি। তবু প্রশ্ন…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে গোধূলির অর্ঘ্য শারদীয়া সংখ্যা প্রকাশ অনুষ্ঠান

শেখ সিরাজ :- ৬ অক্টোবর রবিবার শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার শারদীয়া পত্রিকা গোধূলির অর্ঘ্য ২০২৪। প্রদীপ প্রজ্জ্বলনের পর উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সভাপতি বীরেশচন্দ্র ঘোষ। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট সাংবাদিক ও কবি বরুণ চক্রবর্তী।এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গোধূলির মন্থন সাহিত্য পত্রিকার মুখ্য উপদেষ্টা দেবনারায়ন দাস, আনন্দম পত্রিকার সম্পাদক হারাধন ভট্টাচার্য, পত্রিকার সম্পাদিকা শুভ্রা দে,ডক্টর সহদেব দলুই,সুব্রত দেব রায়, সাংবাদিক ও কবি শেখ সিরাজ, নীলরতন কুন্ডু সহ আরো অনেকে। পত্রিকার সম্পাদিকা…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

মঙ্গল দীপ পত্রিকার সাহিত্য সম্মেলন

অভিজিৎ হাজরা, হাওড়া :- কলকাতার শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল।প্রায় শতাধিক কবি, সাহিত্যিক দের উপস্থিতিতে ‘ মঙ্গল দীপ সাহিত্য ‘ পত্রিকার বার্ষিক সাহিত্য সম্মেলন । সুরজিৎ কোলে এবং কুন্তল অধিকারী – র যৌথ সম্পাদনায় শারদীয়া সংখ্যা “মায়ের আঁচল ” কবিতা সংকলনটি বিশিষ্ট অতিথিদের উজ্জ্বল উপস্থিতিতে মোড়ক উন্মোচন হয়। এই অনুষ্ঠানটির বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি এবং সাংস্কৃতিক কেন্দ্র কলকাতার স্বামী বিশ্বাদ‍্যানন্দ মহারাজ। এছাড়াও বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম চন্দ্র । প্রধান অতিথি ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

মান্দাড়াতে বস্ত্র বিতরন ,পত্রিকা প্রকাশ , গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদাতা, হুগলী — ২রা অক্টোবর বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে ও শুভ মহালয়ায় হুগলীর ধনেখালী ব্লকের মান্দাড়া উন্নয়ন সংঘের সেমিনার হলে অনুষ্ঠিত হলো দুস্থদের বস্ত্র বিতরণ,’ সিমপ্যাথি ‘ ( প্রথম বর্ষের) পত্রিকা প্রকাশ অনুষ্ঠান ,গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিন আয়োজিত ‘ সিমপ্যাথির ‘ উদ্যোগে এক ঝাঁক কবি সাহিত্যিক সাংবাদিক সহ বুদ্ধিজীবী মানুষদের সমাগমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি জয়শ্রী পাল। এছাড়া সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি শেখ সিরাজ,বিশিষ্ট শিক্ষক ও কবি পঙ্কজ কুমার দাস,বিশিষ্ট শিক্ষাবিদ দীপঙ্কর দত্ত,বিশিষ্ট সমাজসেবী ভক্তিপদ ঘোষ,বিশিষ্ট নৃত্যশিল্পী বুবুন…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বাঙালি সন্তান মিঠুন চক্রবর্তী

বাংলার জনরব ডেস্ক : মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন।। আগামী ৮ই অক্টোবর 70 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হবে। সোমবার সকালে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক এক্সবার্তায় এই গৌরবময় সম্মান ঘোষণা করেন। অশ্বিনী বৈষ্ণব এক্সে লিখেছেন, চলচ্চিত্র জগতে মিঠুনদার অবিস্মরণীয় অভিনয় তাঁর পরবর্তী প্রজন্মের জন্য এক বিশেষ অনুপ্রেরণা। কিংবদন্তি এই অভিনেতাকে নির্বাচকমণ্ডলী দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচন করা গর্বিত বোধ করছি। ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্বের জন্য তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে। উল্লেখ্য, এই বছরেই গোড়ার দিকে মিঠুনকে পদ্মভূষণ…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

গুরুতর অসুস্থ নাট্যকার অভিনেতা মনোজ মিত্র, রাখা হল ভেন্টিলেশনে.

বিশেষ প্রতিনিধি : বর্ষীয়ান অভিনেতা ও কিংবদন্তি নাট্যকার মনোজ মিত্র হাসপাতালে ভর্তি। অবস্থা সংকটজনক।‌ জানা গিয়েছে, বুকে বেশ ব্যাথা নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৬ বছর বয়সী এই শিল্পী। সূত্রের খবর, খানিকক্ষণ আগেই তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতেও অসুস্থ বোধ করার পর অভিনেতাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেবারই তাঁর বুকে পেসমেকার বসেছিল। এরপর সুস্থ হওয়ার পর বাড়ি ফিরেছিলেন শিল্পী। ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর সাতক্ষীরায় (বর্তমানের বাংলাদেশ) জন্মগ্রহণ করেন মনোজ। একাধিক সিনেমার পাশাপাশি মঞ্চেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। ‘বাঞ্ছারামের বাগান’, ‘ঘরে বাইরে’-সহ একাধিক ছবিতে…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘সুধীর চক্রবর্তী মুক্তধারা ভাষণমালা’ গ্রন্থপ্রকাশ 

দীপাঞ্জন দে: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ (বৃহস্পতিবার) সাহিত্যিক সুধীর চক্রবর্তীর জন্মদিনে প্রকাশিত হলো ‘সুধীর চক্রবর্তী মুক্তধারা ভাষণমালা’ গ্রন্থটি। কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে আয়োজিত ‘সুধীর চক্রবর্তী স্মৃতি সাহিত্য পুরস্কার ২০২৪’-এর মঞ্চে সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রীর হাত দিয়ে গ্রন্থটির আবরণ উন্মোচন করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন প্রকাশনা সংস্থা ‘মুদ্রা’-র কর্ণধার শৈবাল সরকার। ‘মুক্তধারা’ সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে মঞ্চে ছিলেন সম্পদনারায়ণ ধর, রামকৃষ্ণ দে, তপনকুমার ভট্টাচার্য ও দীপাঞ্জন দে। মুদ্রা সাহিত্যপত্রিকা ও তারকনাথ সরকার মেমোরিয়াল ট্রাস্ট-এর উদ্যোগে এবং কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের সহযোগিতায় এই সাহিত্য বাসরের আয়োজন করা হয়েছিল। এদিন সন্ধ্যায় ‘সুধীর চক্রবর্তী মুক্তধারা ভাষণমালা’ গ্রন্থটি প্রকাশের সময়…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

রোডম্যাপ সাহিত্য সম্মেলন ২০২৪ কফি হাউসের বই চিত্র সভা ঘরে

বিশেষ প্রতিনিধি : বাংলার জনরব-আসাদ আলীঃ গত ২১/ ৯/ ২০২৪ তারিখ বিকেল ৩.৩০ মিনিট থেকে কলকাতার কফি হাউসের বই চিত্র সভা ঘরে সম্পাদক এম এম আব্দুর রহমানের দক্ষ সঞ্চালনায় সুন্দরভাবে সুসম্পন্ন হলো কবি লেখক সাংবাদিক সহ এক ঝাঁক গুণী মানুষের সক্রিয় উপস্থিতিতে কবিতা পাঠ, গান ও আলোচনার মধ্য দিয়ে রোডম্যাপ সাহিত্য সম্মেলন ২০২৪ অনুষ্ঠান। সম্বিতী পোদ্দার মহাশয়ের আবৃত্তি কারার ঐ লৌহ কপাট নজরুলের জনপ্রিয় গানের মাধ্যমে যার সূচনা । তারপর অতিথিবরণ সভাপতি বিশিষ্ট নাট্যকার রাজু দাস মহাশয় কে বরণ- উত্তরীয় ও ব্যাচ পরিয়ে, বরণ করেন মৌসুমী মন্ডল। প্রধান অতিথি পীযুষ…

আরও পড়ুন