প্রচ্ছদ 

Madhyamik Examination 2025 : ইতিহাস আর নয়কো ভয়ের বিষয়, বরং বুদ্ধি করে পড়লে উঠতে পারে অনেক নম্বর……..

অর্পণ বন্দ্যোপাধ্যায় : সহ শিক্ষক (ইতিহাস ) ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষা ব্যবস্থায় যে কয়েকটি মিথ প্রচলিত রয়েছে তার মধ্যে অন্যতম হলো যে ইতিহাস বিষয়ে প্রচুর পড়তে হয় এবং ইতিহাসে খুব একটা নম্বর ওঠে না। কিন্তু বিগত বছরগুলিতে দেখা গেছে ১০০ র মধ্যে ১০০ শতাংশ নম্বর ছাত্রছাত্রীরা পেয়েছে বরং তাই নয়, উচ্চ মাধ্যমিক স্তরে, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ইতিহাসসহ নানা সামাজিক বিজ্ঞান নিয়ে পড়ার ঝোঁক ছাত্র-ছাত্রীদের মধ্যে যথেষ্ট পরিমাণেই বেড়েছে, বেড়েছে ইতিহাস নিয়ে গবেষণা করার দিকটিও। তাই মাধ্যমিক পরীক্ষার ৩৪ দিন আগে বাংলার জনরবের পাতায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আলোচিত হলো 2025 সালের…

আরও পড়ুন
প্রচ্ছদ 

রাজ্যের স্কুলগুলোতে পড়ুয়া ও শিক্ষকের সংখ্যা কত জানতে চেয়ে রিপোর্ট তলব বিকাশ ভবনের

বিশেষ প্রতিনিধি : রাজ্যের স্কুলগুলোতে পড়ুয়ার সংখ্যা কেমন তা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠালো বিকাশ ভবন। পড়ুয়ার সংখ্যার সঙ্গে শিক্ষকের সংখ্যা কমে গেছে বলে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের পরিপেক্ষিতেই বিকাশ ভবন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে রাজ্যের সরকারি স্কুলের মধ্যে ছাত্র-ছাত্রী সংখ্যা অনেকটাই কমে গেছে আবার কোন কোন স্কুলের মধ্যে ছাত্র-ছাত্রীর সংখ্যা এত বেশি সেই তুলনায় শিক্ষক নেই। এই পরিস্থিতিতে যেখানে ছাত্র-ছাত্রীর সংখ্যা কমে গেছে সেখান থেকে শিক্ষক বদলি করে অন্যত্র নিয়ে যাওয়া যায় কিনা সে নিয়েও চিন্তাভাবনা করছে বিকাশ…

আরও পড়ুন
কলকাতা প্রচ্ছদ 

Mamata Banerjee Primary Education : প্রাথমিকে সেমিস্টার প্রথা চালু হচ্ছে না জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক স্তরে সেমিস্টার প্রথা চালু হচ্ছে বলে গত সপ্তাহে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. গৌতম পাল।বছরের শুরুতে পর্ষদের সেই ঘোষণাকে বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের শীর্ষ স্তরে আলোচনা না করে ‘নীতিগত সিদ্ধান্ত’ নেওয়ার কারণে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রকাশ্যে ধমকও শুনতে হল মুখ্যমন্ত্রীর। নবান্ন সভাঘরে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এক এক করে বিভিন্ন দফতর ধরে কাজের হিসাব নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষা দফতরের পালা আসতেই প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থা বদলের ঘোষণা নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দেন, প্রাথমিকে…

আরও পড়ুন
জেলা প্রচ্ছদ 

বাংলায় ‘ডিজিটাল গ্রেফতার ‘ ! নদীয়ার এক বৃদ্ধ প্রতারণার শিকার

বাংলার জনরব ডেস্ক : বাংলায় ডিজিটাল গ্রেফতার। আর এর ফাঁদে পড়ে সব হারিয়ে ফেললেন নদীয়ার কল্যাণীর বাসিন্দা এক বৃদ্ধ। জানা গিয়েছে, কল্যাণীর ওই বৃদ্ধের হোয়াটস্‌অ্যাপে একটি ভিডিয়ো কল আসে। ফোনের ও পারে থাকা ব্যক্তি নিজেকে মুম্বই পুলিশের আধিকারিক বলে দাবি করেন। রানাঘাট পুলিশের সাইবার ক্রাইম বিভাগ সূত্রে খবর, ভিডিয়ো কলে ওই প্রতারক রানাঘাটের বৃদ্ধকে জানান, একটি গুরুতর অপরাধে নাকি তাঁর নাম জড়িয়ে গিয়েছে। অভিযোগ, এ কথা বলে তাঁকে ‘ডিজিটাল গ্রেফতার’ করা হয়। তার পর বিভিন্ন ভাবে তাঁকে ভয় দেখিয়ে একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয় তাঁকে। ঘাবড়ে গিয়ে…

আরও পড়ুন
জেলা প্রচ্ছদ 

তারাপীঠের মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ

বাংলার জনরব ডেস্ক : বীরভূমের তারাপীঠে মা তারার মন্দিরেও মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। মঙ্গলবার পৌষ মাসের প্রথম দিন থেকেই এই নতুন নিয়ম কার্যকর করেছেন মন্দির কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছেন, মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মোবাইল গেটে নিরাপত্তারক্ষীদের কাছে জমা রেখে ঢুকতে হবে। আগেই মন্দির চত্বরে মোবাইল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মঙ্গলবার তা কার্যকর করা হল। সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেবায়েতদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন বীরভূমের জেলাশাসক। সেই বৈঠকে মন্দিরের ‘নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায়’ রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নয়া…

আরও পড়ুন
প্রচ্ছদ 

‘‘ভারতীয় সংবিধান কিন্তু সঙ্ঘের বিধান নয়,ইতিহাস বলেছে, ভারত বেশি দিন কাপুরুষদের হাতে থাকেনি’’ সংসদে প্রথম ভাষণে মোদি ও আরএসএসকে নিশানা প্রিয়াঙ্কা গান্ধীর

বাংলার জনরব ডেস্ক : লোকসভায় প্রথম বক্তৃতা রাখতে উঠে কার্যতর সরকার পক্ষকে নাস্তানাবুদ করে দিলেন ওয়েনাড় থেকে নির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সংবিধান গ্রহণের ৭৫তম বর্ষ নিয়ে শুক্রবার দুপুর থেকে দু’দিনের আলোচনা শুরু হয়েছে সংসদের দুই কক্ষে। সরকারপক্ষের তরফে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বিতর্কের সূচনা করেন। তার পরেই বলতে ওঠেন প্রিয়াঙ্কা। স্পিকারকে সম্বোধন করে প্রথমেই সম্মান জানান ২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদ ভবনে জঙ্গি হানায় নিহত নিরাপত্তাকর্মীদের প্রতি। এরপর বিআর অম্বেডকর, মৌলানা আবুল কালাম আজাদ, চক্রবর্তী রাজাগোপালাচারী এবং নেহরু সংবিধান রচনা ও প্রণয়নের মাধ্যমে ভারতবাসীকে যে ‘ন্যায়ের রক্ষাকবচ’ দিয়েছিলেন, তা গত এক…

আরও পড়ুন
আন্তর্জাতিক প্রচ্ছদ 

সিরিয়ায় তদারকি সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মুহাম্মদ আল বশির

বাংলার জনরব ডেস্ক : সিরিয়ায় বাশার আল আসাদের ২৪ বছরের শাসনের পতন হওয়ার পর সেখানে তদারকি সরকার গঠিত হয়েছে। সেই তদারকি সরকারের প্রধানমন্ত্রী হতে চলেছেন মোঃ আল বসির। মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, টেলিভিশনে একটি বক্তৃতায় আল-বশির দাবি করেছেন, ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন। ৪১ বছর বয়সি আল-বশির জন্মেছেন ১৯৮৩ সালে, ইদলিব প্রদেশের জাবাল আল-জাওইয়ায়— বিগত বেশ কিছু বছর ধরেই যে এলাকার নিয়ন্ত্রণ রয়েছে ইসলামিক গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর হাতে। অ্যালেপ্পো বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিভাগ থেকে স্নাতক হয়েছেন আল-বশির। তার পর ইদলিব বিশ্ববিদ্যালয়ে…

আরও পড়ুন
আন্তর্জাতিক প্রচ্ছদ 

সিরিয়ায় আসাদ সরকারের পতন সময়ের অপেক্ষা !

বাংলার জনরব ডেস্ক : সিরিয়ায় আসাদ সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা বলে আন্তর্জাতিক মহল মনে করছে। এক সপ্তাহ আগে দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী সে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীকে ঝটিতি অভিযানে কোণঠাসা করে ফেলে। এর পর গত এক সপ্তাহে উত্তর-পশ্চিম সিরিয়ার বিস্তীর্ণ অংশ এইচটিএস নেতা আবু মহম্মদ আল-জুলানির বাহিনী দখল করেছে। বৃহস্পতিবার রাতে সামরিক কৌশলগত অবস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ জনপদ হামা দখলের ২৪ ঘণ্টার মধ্যেই তাদের হাতে এসেছে আর এক গুরুত্বপূর্ণ শহর দারা। যে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস!

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ সনাতনী জাগরন মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাস মঙ্গলবারও জামিন পেলেন না। আগামী একমাস তাকে চট্টগ্রামের জেলে কাটাতে হবে। আজ মঙ্গলবার ছিল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। সূত্রের খবর বাংলাদেশের চট্টগ্রামের কোন আইনজীবী এই সনাতনী জাগরণ মঞ্চের নেতার পক্ষে আদালতেই মামলা লড়াই করতে চাননি। এই পরিস্থিতিতে আগামী ২ জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে চট্টগ্রাম আদালত। ফলে আরও এক মাস জেলেই থাকতে হবে সন্ন্যাসীকে। ঘটনাচক্রে ইসকনের কলকাতা শাখার মুখপাত্র রাধারমণ দাস সোমবার রাতে অভিযোগ করেছেন, চিন্ময়কৃষ্ণের আইনজীবীর উপর হামলা…

আরও পড়ুন
দেশ প্রচ্ছদ 

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে ? জট এখনো কাটলো না! বৈঠক এড়িয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী চলে গেলেন গ্রামের বাড়িতে কেন?

বিশেষ প্রতিনিধি : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গত ২৩ শে নভেম্বর তারপর থেকে আজ পর্যন্ত ২৯ শে নভেম্বর পর্যন্ত কোনোভাবেই মুখ্যমন্ত্রীকে হবে তা ঠিক করতে পারল না বিজেপি জোট। গতকাল বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হওয়ার পরেও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এই বৈঠকের পর বলা হয়েছিল শুক্রবার মুম্বাইতে জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। কিন্তু দেখা গেল মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দিল্লি থেকে ফিরে গ্রামের বাড়ি সাতারাই চলে গেলেন। বিদায়ী মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির কারণে শুক্রবার বৈঠক বাতিল হয়ে গেল মহারাষ্ট্রে।সেই সঙ্গে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে নতুন করে…

আরও পড়ুন