প্রচ্ছদ 

বীরভূমে আস্ত রেল লাইন চুরি ! পুলিশ ও রেল পুলিশের যৌথ অভিযানে রহস্যভেদ ! গ্রেফতার দুই

বাংলার জনরব ডেস্ক : আস্ত রেল লাইন চুরি । একটি বা দুটি নয়, ৩০টির বেশি রেল লাইনের টুকরো উদ্ধার করেছে রাজ্য পুলিশ ও রেল পুলিশ । শনিবার রাতে বীরভূমের কাঁকড়তলা থানার কৈথি গ্রামে হানা দেয় বাহিনী। সেখানে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল রেললাইনের ওই টুকরোগুলি। ওই কাণ্ডে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে অণ্ডাল-পলাশস্থলী শাখায় কাঁকড়তলা গ্রাম এলাকা থেকে পলাশস্থলী পর্যন্ত রেলপথের কিছু অংশ চুরি হচ্ছিল। সেই খবর পেয়ে কাঁকড়তলা থানার পুলিশ যোগাযোগ করে রেল পুলিশের সঙ্গে। শনিবার রাতে যৌথ অভিযানে উদ্ধার হয়…

আরও পড়ুন
প্রচ্ছদ 

দিল্লির রাস্তায় পুলিশের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিলো দুষ্কৃতীরা, ব্যাংক থেকে খোয়া গেল ৬৩ হাজার টাকা!

বাংলার জনরব ডেস্ক : অমিত শাহ পরিচালিত দিল্লি পুলিশের এক এক ট্রাফিক সর্বস্ব খোয়ালেন। দিল্লির রাস্তায় এই ট্রাফিক পুলিশ একা ছিলেন সেজন্যই দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার কাছ থেকে এটিএম কার্ড মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ। ঘটনাটি দিল্লির সিগ্‌নেচার ব্রিজ এলাকার। গত ২৯ মার্চ রাতে সেই পথেই কাজের পর বাড়ি ফিরছিলেন মোহিত। তিনি নিকটবর্তী এলাকায় ট্র্যাফিক সামলানোর দায়িত্বে ছিলেন। অভিযোগ, ফেরার পথে তাঁকে একা পেয়ে ঘিরে ধরেন কয়েক জন দুষ্কৃতী। ধারালো অস্ত্রের কোপ মারা হয় মোহিতের শরীরে। তার পর তাঁর কাছ থেকে মোবাইল ফোন এবং টাকার…

আরও পড়ুন
প্রচ্ছদ 

DY Chandrachud : ‘দায়িত্ববান সংবাদ মাধ্যম সেটাই যে ক্ষমতাকে প্রশ্ন করতে পারে’ : প্রধান বিচারপতি

বাংলার জনরব ডেস্ক: দেশের বর্তমান পরিস্থিতিতে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির মতে, দায়িত্ববান সংবাদ মাধ্যম সেটাই যে ক্ষমতাকে প্রশ্ন করতে পারে। সাধারণ মানুষের স্বার্থে ক্ষমতার কাছে প্রশ্ন করাটাই হচ্ছে সংবাদ মাধ্যমের মূল ভূমিকা হওয়া উচিত বলে দেশের প্রধান বিচারপতি মনে করছেন। বুধবার দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি (CJI) বলেন,”ফেক নিউজ দুটি পৃথক সম্প্রদায়ের মধ্যে অশান্তি বাঁধাতে পারে। সত্যি এবং মিথ্যের মধ্যে পার্থক্য দেখিয়ে দেওয়াই সংবাদমাধ্যমের কাজ। ফেক নিউজের গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করতে না পারলেও সমস্যার সৃষ্টি করতে পারে।” বিচারপতি চন্দ্রচূড় বলেছেন, সংবাদমাধ্যমের কাজ হল…

আরও পড়ুন
প্রচ্ছদ 

ভাঙড়ের দায়িত্বে শওকত মোল্লা ! খবর শুনে মমতা-অভিষেককে কঠিন চ্যালেঞ্জ জানালেন নওশাদ, কী সেই চ্যালেঞ্জ? জানতে হলে ক্লিক করুন

বুলবুল চৌধুরি : দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় এখন তৃণমূলের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে । আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তার কাছে হার মেনেছে তৃণমূল কংগ্রেস । একজন বিধায়ক কেমন হতে পারেন ? কেমন হলে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করা যায়, মানুষে হৃদয়ে ঠাঁই নেওয়া যায় তা প্রমাণ করেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী । বিরোধী দলের একজন সাধারণ বিধায়ক কীভাবে জননেতা হয়ে উঠলেন তা নওশাদকে দেখে তৃণমূল নেতাদের শিক্ষা নেওয়া উচিত । নওশাদের জনপ্রিয়তার কাছে হার মেনে এবার ভাঙড়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো আরাবুল ইসলামকে । ভাঙড়ের দায়িত্ব…

আরও পড়ুন
প্রচ্ছদ 

শিবসেনার নাম ও প্রতীকের দাবি নিয়ে এবার সুপ্রিম কোর্টে গেলেন উদ্ধব ঠাকরে

বাংলার জনরব ডেস্ক : শিবসেনার নাম ও প্রতীকের দাবি নিয়ে এবার সুপ্রিম কোর্টে গেলেন উদ্ধব ঠাকরে।শিবসেনার নাম-প্রতীক ফেরত চেয়ে সোমবার সুপ্রিম কোর্টে গেলেন উদ্ধব ঠাকরে। তবে তার আগে বুঝিয়ে দিলেন, তাঁদের আসল যুদ্ধ কার বিরুদ্ধে। ঠাকরে পরিবারের কাছে কে ‘আসল খলনায়ক’ ! আর তা বোঝাতে গিয়ে হিন্দি সিনেমার অন্যতম সেরা ভিলেনেরই উদাহরণ টানলেন উদ্ধব। ‘মিঃ ইন্ডিয়া’ ছবির খলচরিত্র মোগ্যাম্বোর সংলাপ আওড়ে বললেন, ‘‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মোগ্যাম্বো খুশ হুয়া!’’ কে এই ‘মোগ্যাম্বো’? উদ্ধবের লক্ষ্য অমিত শাহ। বিজেপির ‘চাণক্য’ তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শাহ রবিবারই শিবসেনার নাম-প্রতীক একনাথ শিন্ডের শিবিরের হস্তগত হওয়া নিয়ে…

আরও পড়ুন
প্রচ্ছদ 

আদালতের নির্দেশে স্বামীর চাকরি যাওয়ার তিনদিন পর আত্মহত্যা স্ত্রীর, বলাগড়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক : হুগলির বলাগড়ের সিজা-কামালপুর গ্রাম পঞ্চায়েতের গৌরনই গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গেছে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন কর্তৃ ক কর্তৃক নিয়োগকৃত গ্রুপ ডি কর্মীর হিসাবে ঐ গৃহবধুর স্বামী কর্মরত ছিল স্থানীয় এক স্কুলে। কিন্তু আদালতের নির্দেশে তার চাকরি চলে যায়। তারপর থেকেই গৃহবধূ সহ পরিবারের সকলের মধ্যে একটি অস্থিরতা দানা বাঁধে তা থেকেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে এলাকার মানুষের দাবি।পুলিশ তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ইমামবাড়া সদর হাসপাতালে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। পুলিশ…

আরও পড়ুন
প্রচ্ছদ 

দলের ভাঙ্গন রুখতেই কী বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সতীশ!

বাংলার জনরব ডেস্ক : বিজেপির অন্যতম জাতীয় নেতা এবং আরএসএসের প্রচারক ও রাজ্য বিজেপির অন্যতম পর্যবেক্ষক যুগ্ম সম্পাদক সতীশ ধন্ড আজ বৃহস্পতিবার দুপুরে হঠাৎই রাজ্য বিধানসভায় এসে উপস্থিত হন। বিজেপির সংগঠনকে পেছন থেকে যারা পরিচালনা করেন তাদের মধ্যে সতীশবাবু অন্যতম তাই তার বিধানসভা পরিদর্শনকে ঘিরে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। ডিজিটাল আনন্দবাজার সূত্রে খবর বিধানসভায় এসে বিজেপির এই কেন্দ্রীয় নেতা বিজেপি দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন একই সঙ্গে বিজেপির তিন হেভিওয়েট বিধায়কের সঙ্গেও তিনি আলাদা করে বৈঠক করেন। বিরোধী দলনেতার ঘরে রুদ্ধ দ্বার কক্ষে এই বৈঠক হয়। বৈঠকের বিষয়বস্তু প্রকাশ্যে না…

আরও পড়ুন
প্রচ্ছদ 

আদানি সাম্রাজ্যের রক্তক্ষরণ অব্যাহত! সংস্থায় কোনো অনিয়ম হয়েছিল কিনা খতিয়ে দেখতে এক মার্কিন সংস্থাকে তদন্তের ভার দিলেন গৌতম আদানি!

বাংলার জনরব ডেস্ক : মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ গৌতম আদানির সংস্থা বিরুদ্ধে কারচুপি অভিযোগ এনেছিল । অভিযোগ আনার  পর সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় যে, এটা একটা ষড়যন্ত্র, ভারতীয় সংস্থার বিরুদ্ধে ‘পরিকল্পিত হামলা’। আদানিদের এই ধরনের বিবৃতির পরেই শেয়ার বাজার চাঙ্গা হয়নি । বরং ২৪ জানুয়ারির পর থেকে আদানি সাম্রাজের রক্তক্ষরণ অব্যাহত রয়েছে । কোনোভাবেই শেয়ার বাজারকে চাঙ্গা করা সম্ভব হচ্ছে না । ফলে হিন্ডেনবার্গের রিপোর্ট আসার আদানি সম্পদ এই কয়েক দিনেই অর্ধেক হয়ে গেছে । তাই আদানিদের পক্ষ থেকে হিন্ডেনবার্গের অভিযোগের ‘সত্যতা যাচাই’ করতে এবং আদানি গোষ্ঠীর মালিকানাধীন কয়েকটি…

আরও পড়ুন
প্রচ্ছদ 

হিন্ডেনবার্গের রিপোর্টের জের গৌতম আদানি সংস্থার রক্তক্ষরণ অব্যাহত, আমেরিকার শেয়ার বাজারে ধস,ভারতীয় অর্থনীতির উপর বিশাল আঘাত আসতে চলেছে!

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার প্রখ্যাত রিসার্চ সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টের জেরে নাজেহাল হয়ে উঠেছে গৌতম আদানির সংস্থা। রিপোর্ট প্রকাশ হওয়ার পর থেকেই আদানি সংস্থার শেয়ার বাজারে ধস নামে এবার দেখা গেল এর প্রভাব আমেরিকার শেয়ার বাজারেও পড়তে।বৃহস্পতিবার রাতে বাজার খোলার কিছু ক্ষণ পরে আদানি গোষ্ঠীর শেয়ার দরের পতন ঘটতে শুরু করে। যার প্রভাব পড়ে ডাও জোন্স সূচকেও। শুক্রবার শেয়ার বাজারে আদানি এন্টারপ্রাইজ়েসের শেয়ারের দর ১০ শতাংশ পড়ে যায়। এই পরিস্থিতিতে আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, আদানি টোটাল গ্যাস (যার ৩৭.৪ শতাংশ শেয়ার ফরাসি সংস্থা টোটালএনার্জির হাতে) এবং আদানি ট্রান্সমিশনের শেয়ার…

আরও পড়ুন
প্রচ্ছদ 

স্বামী স্ত্রীর মধ্যে কলহ মেটানোর নামে বধুকে ধর্ষণ ভন্ড সাধুর, অপমানে আত্মঘাতী

বাংলার জনরব ডেস্ক : বছর তিনেক আগে স্বামী সংসার ত্যাগ করে চলে গেছে আর খোঁজ পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় খোঁজখবর করার পরও স্বামীর খোঁজ না পেয়ে স্বামীকে ফিরিয়ে আনার লক্ষ্যে এক সাধুর কাছে যান ওই গৃহবধূ। আর সেখানে গিয়ে ওই ভন্ড সাধুর হাতে ধর্ষিত হলেন ওই মহিলা। শেষ পর্যন্ত অপমানে আত্মঘাতী হলেন ওই গৃহবধূ।পরিবারের দাবি, তিনি চিঠি লিখে গিয়েছেন। মৃতার ভাই বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। বনগাঁ (Bongaon) থানার কালুপুর এলাকার বাসিন্দা ইন্দ্রা সরকার৷ তিন বছর আগে তাঁর স্বামী ছোট সন্তান ও তাঁকে ফেলে আন্দামানে…

আরও পড়ুন