দেশ 

‘ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত’, দাবি নীতি আয়োগের সিইও-র

জাপানকে টপকে ইতিমধ্যেই বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে উঠে এসেছে ভারত। দাবি করলেন নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যমের। তাঁর দাবি, এই মুহূর্তে ভারতের অর্থনীতির মোট মূল্য ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার পেরিয়ে গিয়েছে। বৃহত্তম অর্থনীতির তালিকায় জাপানকে টপক ভারত এখন চতুর্থ স্থানে। একমাত্র আমেরিকা, চিন এবং জার্মানিই ভারতের চেয়ে এগিয়ে। ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। বছর দুই আগে স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে সদর্পে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেসময় অনেকেই মোদির সেই দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু সরকারের দাবি, সব সংশয় মিটিয়ে দ্রুতগতিতেই এগোচ্ছে…

আরও পড়ুন
দেশ 

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা নির্বাচন কমিশনের,কবে ভোট?

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী মাসেই। দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে উপনির্বাচন হবে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। গত ফেব্রুয়ারিতে সেখানকার তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত হন। এ ছাড়াও উপনির্বাচন রয়েছে গুজরাতের দু’টি কেন্দ্র, কেরল এবং পঞ্জাবের একটি করে কেন্দ্রে। কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু, কোথাও পদত্যাগের কারণে ওই আসনগুলি খালি হয়েছে। কালীগঞ্জ ছাড়াও গুজরাতের কাদি, বিসাবদর, পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নীলাম্বুর কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৯ জুন (বৃহস্পতিবার)। ভোটগণনা হবে ২৩ জুন (সোমবার)। রবিবার এই পাঁচ কেন্দ্রে উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন
দেশ 

প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে ‘অপারেশন সিঁদুর ‘ এর গুরুত্ব ও বীর শহীদের প্রতি শ্রদ্ধা অর্পণ ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীদের. ……

অর্পণ বন্দ্যোপাধ্যায় : ভারতবর্ষের আকাশের বাতাসে এখনও কান পাতলে শোনা যাচ্ছে বারুদের শব্দের রেশ। মানুষের মনের ভেতরে বিদ্যমান যুদ্ধের আতঙ্ক, সেই সময় দাঁড়িয়ে একদল শিক্ষা পিপাসু তরুণ – তরুণী দেশের সার্বভৌমিকতা ও ঐক্যতা বোঝাতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করল এক প্রদর্শনীও। আলোচনা সভা যার মুখ্য উদ্দেশ্য ছিল ভারতবর্ষের সংবিধান সম্পর্কিত আলোচনা পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্য অভিযানের সেনানিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, ভবিষ্যতের ভারতবর্ষের নাগরিকদের কথায় বারবার এই বার্তাই ফুটে ওঠে কোনমতেই ভারতবর্ষের মাটি দুর্বৃত্তদের জন্য নয়, এবং ধর্ম-বর্ণ জাতি,লিঙ্গের ঊর্ধ্বে উঠে ভারতীয়রা এই দুর্বৃত্তদের প্রতিভা তো বারবার করবে বলেই তারা উক্ত প্রদর্শনীয়…

আরও পড়ুন
দেশ 

৮ দিন আগে বর্ষা এলো দেশে! কেরলে বর্ষার প্রবেশ! বাংলায় কবে?

বাংলার জনরব ডেস্ক : নির্ধারিত সময়ের আট দিন আগেই কেরলে বর্ষা প্রবেশ করে গেল। আজ শনিবার কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে দিল্লির মৌসম ভবন জানিয়েছে। হাওয়া অফিস বলছে, গত ১৬ বছরে এত তাড়াতাড়ি দেশে বর্ষার আগমন হয়নি। ১৬ বছরের পরিসংখ্যানও প্রকাশ করা হয়েছে। সাধারণত কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে ১ জুন। সেটাই দেশে আনুষ্ঠানিক ভাবে বর্ষার আগমনের সময়। এ বছর তার চেয়ে আট দিন আগে বর্ষা প্রবেশ করল। শেষ বার এত আগে কেরলে বর্ষা ঢুকেছিল ২০০৯ সালে। ১৬ বছর আগের কথা। ২০২৪ সালেও স্বাভাবিকের চেয়ে সামান্য আগে কেরলে বর্ষা ঢুকেছিল।…

আরও পড়ুন
দেশ 

স্ত্রীর পরকীয়া ধরতে হোটেলের ফুটেজ চেয়েছিলেন সেনাকর্তা, না বলে দিল আদালত! নেপথ্যে রহস্য?

বাংলার জনরব ডেস্ক : স্ত্রী পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন এবং কোন এক হোটেলে রাত কাটিয়েছেন সেই হোটেলের সিসিটিভি ফুটেছে আদালতে আবেদন করেছিলেন সেনাবাহিনীর এক মেজর। কিন্তু সেনা কর্তার সেই আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোট। এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, দুই সাবালক নাগরিকের গোপনীয়তার অধিকার রয়েছে। তাই হোটেল বুকিংয়ের তথ্য কিংবা সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ তৃতীয় কোনও পক্ষ দেখতে চাইতে পারে না। বিচারক বৈভবপ্রতাপ সিংহ এ-ও জানান যে, মামলায় অভিযুক্ত স্ত্রী এবং তাঁর প্রেমিকের নামোল্লেখ নেই। কিন্তু তাঁদেরও আদালতে বক্তব্য জানানোর অধিকার রয়েছে। দুই প্রাপ্তবয়স্কের অনুমতি ছাড়া হোটেলের সিসি ক্যামেরার…

আরও পড়ুন
দেশ 

সুপ্রিম কোর্টের গঠনতন্ত্রের সংস্কারের আবেদন করলেন বিদায়ী বিচারপতি এ এস ওকা

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র পরিবর্তনের আবেদন রেখে অবসর নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস ওকা। গতকাল শুক্রবার তিনি সুপ্রিম কোর্ট থেকে অবসর নেন বিচারপতি হিসাবে। আর এদিন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁর বিদায় সংবর্ধনার অনুষ্ঠান করা হয়। সেই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে তিনি শীর্ষ আদালতের গঠনতন্ত্র সংস্কারের কথা বলেন একই সঙ্গে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন বর্তমান প্রধান বিচারপতি বি.আর গাবই এর সময় নিঃসন্দেহে এই ব্যবস্থা বদলাতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য নভেম্বর মাসের ২৩ তারিখে প্রধান বিচারপতির পথ থেকে অবসর নেবেন বি আর গাভই। বিচারপতি…

আরও পড়ুন
কলকাতা দেশ 

যাঁদের উত্তরপত্র বা ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে, তাঁরা এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না জানিয়ে দিল শীর্ষ আদালত

বাংলার জনরব ডেস্ক : যাঁদের উত্তরপত্র বা ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে, তাঁরা স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিহারা শিক্ষকদের একাংশ নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন। শুক্রবার তাঁদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না যে নির্দেশ দিয়েছিলেন, তাতে হস্তক্ষেপ করা হবে না। উত্তরপত্রে কারচুপি থাকলে পরীক্ষায় বসতে পারবেন না এই শিক্ষকেরা। পাবেন না বেতনও। এসএসসি-র ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে গত ৩ এপ্রিল রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার ফলে…

আরও পড়ুন
দেশ 

কপিল সিব্বল, অভিষেক মনুসিংভি, রাজীব ধাওয়ানদের সওয়ালে ওয়াকফ আইন নিয়ে ব্যাকফুটে কেন্দ্র! শুনানি শেষ রায়দান কবে?

আজ বৃহস্পতিবার নিয়ে টানা তিন দিন ধরে সুপ্রিম কোর্টে শুনানি হয় সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার। মঙ্গলবার এবং বুধবার দীর্ঘ সময় ধরে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ মামলাটি শুনেছে। মঙ্গলবার মামলাকারী পক্ষের বক্তব্য শোনা হয়েছে। বুধবার আদালত শুনেছে কেন্দ্রীয় সরকারের বক্তব্য। মামলাকারী আইনজীবীদের বেশ কিছু বক্তব্যের বিরোধিতাও উঠে এসেছে সলিসিটর জেনারেলের সওয়ালে।  বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ এই মামলা শুনানি শুরু হতেই প্রধান বিচারপতি জানিয়ে দেন এই বিল প্রকৃত অর্থে স্থগিতাদেশ হবে কি হবে না সেটা নিয়েই বিচার করা হবে। প্রধান বিচারপতির মুখে এই কথ শুনে সঙ্গে সঙ্গে আপত্তি…

আরও পড়ুন
দেশ 

‘‘ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে, একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করা’’ : প্রধান বিচারপতি

বাংলার জনরব ডেস্ক : সুপ্রিম কোর্ট ফের তীব্র ভাষায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ধমক দিল।বৃহস্পতিবার তামিলনাড়ুর একটি সরকারি সংস্থার সদর দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চের মন্তব্য, ‘‘ইডি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছে। একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করা।’’ ‘তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন’ (তাসম্যাক)-এর বিরুদ্ধে ওঠা প্রায় এক হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তভার সম্প্রতি ইডির হাতে তুলে দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। এর পরেই সংস্থাটির দফতরে হানা দেয় তদন্তকারী সংস্থা। এর বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ…

আরও পড়ুন
দেশ 

‘‘সিঁদুর যারা মুছতে এসছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দেশকে কোনও ভাবেই নত হতে দেব না। প্রথমে ঘরে ঢুকে মেরেছি। এ বার সরাসরি বুকে মেরেছি’’ : নরেন্দ্র মোদি

বাংলার জনরব ডেস্ক : ২২ শে এপ্রিল পাহেলগাঁও হামলা! এরপর ৭ মে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুলোকে লক্ষ্য করে প্রত্যাঘাত তারপর দশ মে সংঘর্ষ বিরতি ঘোষণা। আর এই সংঘর্ষ বিরতি ঘোষণা করলেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওই দেশের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদির বন্ধু ডোনাল্ড ট্রাম্প। এরপর বিজেপি দলের পক্ষ থেকে দেশজুড়ে তেরঙ্গা যাত্রা বের করার পরিকল্পনা নেওয়া হয়। তারই অঙ্গ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিভিন্ন রাজ্যে যাচ্ছেন তেরঙ্গা যাত্রার সাফল্য এবং পাকিস্তানকে প্রত্যাঘাতের কথা প্রচার করার জন্য। এরকমই একপ্রচার সভায় আজ নরেন্দ্র মোদী রয়েছেন রাজস্থানের বিকানেরে।সেখানে এক জনসভা কে সম্বোধন করে…

আরও পড়ুন