পাক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ থাকলেও জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল না জ্যোতির দাবি হরিয়ানা পুলিশের
বাংলার জনরব ডেস্ক : আগামী ২৫ শে মে পর্যন্ত পুলিশ হেফাজতে থাকতে হবে ‘পাক গুপ্তচর’ জ্যোতি মলহোত্রাকে । হরিয়ানার হিসার পুলিশ জানিয়েছে, পাক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ থাকলেও সরাসরি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল না জ্যোতির। তদন্তে এখনও পর্যন্ত সে রকম কোনও প্রমাণ পাওয়া যায়নি। বুধবার হিসার পুলিশ জানিয়েছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা (পিআইও)-র গোয়েন্দাদের সঙ্গে জ্যোতির যোগাযোগ ছিল, তবে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে, কিংবা কোনও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তাঁর যোগসূত্রের কোনও প্রমাণ পাওয়া যায়নি। হিসারের পুলিশ সুপার বলেন, ‘‘কয়েক জন পাক এজেন্টের সঙ্গে জেনেশুনেই যোগাযোগ রেখেছিলেন জ্যোতি। তবে জ্যোতির সশস্ত্র বাহিনী বা তাদের পরিকল্পনা…
আরও পড়ুন