দেশ 

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা নির্বাচন কমিশনের,কবে ভোট?

শেয়ার করুন

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী মাসেই। দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে উপনির্বাচন হবে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। গত ফেব্রুয়ারিতে সেখানকার তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রয়াত হন। এ ছাড়াও উপনির্বাচন রয়েছে গুজরাতের দু’টি কেন্দ্র, কেরল এবং পঞ্জাবের একটি করে কেন্দ্রে। কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু, কোথাও পদত্যাগের কারণে ওই আসনগুলি খালি হয়েছে।

কালীগঞ্জ ছাড়াও গুজরাতের কাদি, বিসাবদর, পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নীলাম্বুর কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৯ জুন (বৃহস্পতিবার)। ভোটগণনা হবে ২৩ জুন (সোমবার)। রবিবার এই পাঁচ কেন্দ্রে উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ