‘ধর্মের নামে কোথায় পৌঁছে গিয়েছে দেশ! এই ধরনের ঘটনায় সরকার পদক্ষেপ করতে ব্যর্থ হলে তা আদালতের অবমাননা হিসেবে গন্য হবে,’ ঘৃণাভাষণ নিয়ে সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
বাংলার জনরব ডেস্ক : ঘৃণা ভাষণ নিয়ে দেশ বিদেশে সমালোচনার মুখে ভারত সরকার। একটি বিশেষ গোষ্ঠী মুসলিমদের বিরুদ্ধে যে ঘৃণা ছড়াচ্ছে তার বিরুদ্ধে এবার সরব হল সুপ্রিম কোর্ট। ঘৃণাভাষণ (Hate Speech) নিয়ে সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেছে সুপ্রিম কোর্ট (Supereme Court)। গত কাল শুক্রবার দেশের শীর্ষ আদালত বলে, ‘‘’২১ শতক চলছে। কিন্তু ধর্মের নামে কোথায় পৌঁছে গিয়েছি আমরা? দেশের ধর্ম নিরপেক্ষ পরিকাঠামোয় এই ধরনের ঘটনা স্তম্ভিত করে। এই ধরনের ঘটনায় সরকার পদক্ষেপ করতে ব্যর্থ হলে তা আদালতের অবমাননা হিসেবে গন্য হবে এবং সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।’’ শুনানি চলাকালীন আদালত…
আরও পড়ুন