‘‘মোদি একজন বহুরূপী, তিনি ১২টি রূপ দেখান “ প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ জেডিইউর সভাপতির
বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন বিহারের শাসক দল জনতা দল (ইউনাইটেড) এর জাতীয় সভাপতি লালন সিং । যা নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে শোরগোল পড়ে গেছে ।গত শুক্রবার পাটনায় জেডিইউ দফতরে বসে লালন সিং বলেন, ‘‘২০১৪ সালে নরেন্দ্র মোদি গোটা দেশ ঘুরে প্রচার করেন তিনি ‘পিছিয়ে পড়া সমাজের’ এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড কাস্টের (Extremely Backward Cast)। যদিও গুজরাটে ইবিসির (EBC) অস্তিত্বই ছিল না, ওবিসি (OBC) ছিল। মোদি গুজরাটের (Gujarat) মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর জাতকে অনগ্রসর (ওবিসি) শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা আসলে ওবিসি নন।’’ লালনের মন্তব্য, ‘‘মোদি একজন বহুরূপী।…
আরও পড়ুন