জম্মুতে এক বছর বসবাস করলেই ওই রাজ্যের ভোটার হিসেবে গণ্য হবে,সমালোচনা বিরোধীদের
বাংলার জনরব ডেস্ক: জম্মুতে এক বছরের বেশি সময় ধরে বসবাস করছেন যাঁরা, তাঁদেরই ভোটার বলে গণ্য করা হবে বলে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে। এই বিষয়ে সমস্ত জেলার দায়িত্বপ্রাপ্ত তহসিলদারদের বলা হয়েছে, যাঁরা এক বছরের বেশি সময় ধরে থাকছেন, তাঁদের সার্টিফিকেট ইস্যু করার জন্য। ২০১৯ সালে ৩৭০ ধারার অবলুপ্তির পরই ‘স্পেশাল স্ট্যাটাস’ হারায় জম্মু ও কাশ্মীর। এরপরই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় উপত্যকা। সেই সময়ের পর থেকে এবারই প্রথম নির্বাচনী সংশোধনের পথে হাঁটছে প্রশাসন। এই পরিস্থিতিতেই মঙ্গলবারের এই নির্দেশ। সেই সঙ্গে এও জানানো হয়েছে, কোনও যোগ্য ভোটারের যাতে তালিকার বাইরে না থাকেন,…
আরও পড়ুন