দেশের ৫০ তম প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতির নিয়োগপত্র পেলেন ডি ওয়াই চন্দ্রচুড়
বাংলার জনরব ডেস্ক : প্রত্যাশা মতই দেশের ৫০ তম প্রধান বিচারপতি হিসাবে আগামী নয় নভেম্বর শপথ নেবেন ডি ওয়াই চন্দ্রচূড়।আজ আনুষ্ঠানিকভাবে ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়োগ পত্র দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু। ২০২২ সালের ৯ নভেম্বর থেকে দায়িত্ব নিচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড়। ট্যুইট করে এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজজু ।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত গত সপ্তাহেই ডি ওয়াই চন্দ্রচূড়কে তাঁর উত্তরসূরি হিসাবে সুপারিশ করেছিলেন রাষ্ট্রপতির কাছে। ৮ নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসেবে কার্যমেয়াদ শেষ হচ্ছে। মেয়াদকাল শেষের আগেই সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি পদে চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেন তিনি। https://twitter.com/KirenRijiju/status/1581996371628134400?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1581996371628134400%7Ctwgr%5E1512c928d929c5e48622eef9023fcc0d5f94ef17%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbengali.abplive.com%2Fnews%2Fsupreme-court-next-chief-justice-president-appoints-dy-chandrachud-as-chief-justice-of-india-union-law-minister-kiren-rijiju-928060

প্রসঙ্গত দেশের ১৬ তম প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছিলেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের বাবা বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড় (২ ফেব্রুয়ারি ১৯৭৮- ১১ জুলাই ১৯৮৫)। এবার বাবার পরে ছেলেও বসবেন দেশের প্রধান বিচারপতির আসনে।

