বিজয়া সম্মিলনীতে,পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য করার ডাক
বিশেষ প্রতিবেদন, বারাসাত : দলীয় নির্দেশ মতো সোমবার উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে এবং বারাসাত -২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় কেমিয়া খামারপাড়া অঞ্চলে।
বিজয়া সম্মিলনী থেকে পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য করার ডাক দেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব তথা রাজ্যের মন্ত্রী শ্রী রথীন ঘোষ ও সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার প্রত্যেকটি মুহূর্তে জনসংযোগ এর মধ্যে দিয়ে দলীয় কর্মসূচি রুপায়িত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় নেতৃবৃন্দ কে।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নূরুল ইসলাম, জনপ্রিয় জনপ্রতিনিধি তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ, যুব সভাপতি অভিজিৎ নন্দী, দেবব্রত বিশ্বাস,প্রকাশ রাহা, গোপাল ব্যানার্জি,তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইফতিকার উদ্দিন, মানস ঘোষ,আসরাফ আলি, আছের আলী মল্লিক, আব্দুল মান্নান,আসরাফ আলি,আরসেদ আলি, মেহেদী হাসান সহ অন্যান্যরা।

