দেশ 

ডাক্তারি না পড়েই ,২৭৮ জন নামের আগে চিকিৎসক লেখার ছাড়পত্র পেয়েছেন, বিজেপি শাসিত রাজ্যের এই নজির বিহীন ঘটনায় চাঞ্চল্য দেশজুড়ে!

বাংলার জনরব ডেস্ক : ডাক্তারি না পড়েই , পেয়েছেন ডাক্তারি শংসাপত্র। একজন কিংবা দু জন নয় ২৭৮ জন নামের আগে চিকিৎসক লেখার ছাড়পত্র পেয়েছেন। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্য প্রদেশে। মধ্যপ্রদেশ হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কেকে ত্রিবেদীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিটির তদন্ত রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মধ্যপ্রদেশের মেডিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ভুয়ো পড়ুয়াদের ডাক্তারি শংসাপত্র দেওয়ার অভিযোগে ২০২১ সালের ১৬ অগস্ট দায়ের হয় মামলা। হাই কোর্টে কয়েক জন ডাক্তারি পড়ুয়া তাঁদের পিটিশনে দাবি করেন, রাজ্যের মেডিক্যাল কলেজে বড় রকম দুর্নীতি এবং অনিয়ম হচ্ছে। তাঁদের অভিযোগ, ২০১৮-’১৯ সালের ডাক্তারি পরীক্ষায়…

আরও পড়ুন
দেশ 

Justice DY Chandrachud : দেশের ৫০ তম প্রধান বিচারপতি হিসাবে আজ শপথ নেবেন ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়

সুপ্রিম কোর্টের ৫০তম প্রধান বিচারপতি হিসাবে আজ বুধবার শপথগ্রহণ করতে চলেছেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। তিনি বিদায়ী প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। আগামী ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে থাকবেন তিনি। সেই দিক থেকে ইতিহাস সৃষ্টি করবেন ডি ওয়াই চন্দ্রচূড়, তাঁর পিতা ওয়াই ভি চন্দ্রচূড় ১৯৭৮ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত একটানা সাত বছর প্রধান বিচারপতি ছিলেন। বাবা ও ছেলে দুই জনই প্রধান বিচারপতি হলেন যা এক ঐতিহাসিক ঘটনা হিসাবে চিহ্নিত হবে। ১৯৯৮ সালে দেশের অতিরিক্ত সলিসিটর…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

Earthquake in Nepal : মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল দিল্লি সহ উত্তর ভারত, ভূমিকম্পের জেরে নেপালে মৃত্যু ৬

বাংলার জনরব ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, দিল্লি-সহ উত্তর ভারতের পার্শ্ববর্তী কয়েকটি এলাকা। এই ভূমিকম্পে নেপালে মৃত্যু হয়েছে ছয় জনের। দ্য ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার অফ নেপাল-এর দাবি, পর পর তিন বার কেঁপে উঠেছে নেপাল। ভূমিকম্পের জেরে বাড়ি ভেঙে মারা গিয়েছেন ছয় জন। সংবাদ সংস্থা সূত্রের খবর, নেপালের ডোটি জেলায় গত ২৪ ঘণ্টায় তিন বার কম্পনের ফলে অনেক বাড়িতে ক্ষয়ক্ষতিও হয়েছে। আহতের সংখ্যাও বহু। নেপালের পূর্বিচৌকি গ্রামের এক স্থানীয় আধিকারিক জানান, এলাকায় বহু বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সূত্রে খবর, আজ রাত প্রায় দুটো নাগাদ নেপালের মণিপুরে…

আরও পড়ুন
দেশ 

শিক্ষকদের শাস্তি দিতে হবে তাই ধারালো অস্ত্র নিয়ে স্কুলে প্রধান শিক্ষক, সাসপেন্ড এবং গ্রেফতার

বাংলার জনরব ডেস্ক: স্কুলের শৃঙ্খলা নেই। যে যার মত করে স্কুলে যাতায়াত করছেন। শিক্ষকরা ঠিকমতো পড়াচ্ছেন না। এমনকি সঠিক সময় স্কুলে আসছেন না অতএব শিক্ষা দিতে হবে। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে স্কুলের প্রধান শিক্ষক ধারালো অস্ত্র নিয়ে হাজির স্কুল প্রাঙ্গণ আর তা নিয়ে শুরু হয় হইচই। শেষ পর্যন্ত পুলিশ স্কুল প্রাঙ্গণে এসে অস্ত্র উদ্ধার করে এবং প্রধান শিক্ষককে গ্রেপ্তার করার পর নাটকের যবনিকা পাত ঘটে। ঘটনাটি ঘটেছে অসমের কাছাড় জেলার রাধামাধব নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের প্রধানশিক্ষক ধৃতিমেধা দাস। বয়স ৩৮ বছরের আশেপাশে। শিলচরের তারাপুরের বাসিন্দা। গত ১১ বছর…

আরও পড়ুন
দেশ 

আর্থিকভাবে অনগ্রসরদের সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় দশ শতাংশ সংরক্ষণের পক্ষে ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত

বাংলার জনরব ডেস্ক : দীর্ঘদিনের সাধারণ মানুষের দাবীকে কার্যত স্বীকার করে নিলেন দেশের শীর্ষ আদালত। আজ সোমবার আর্থিক অনগ্রসরদের সংরক্ষণ ইস্যুতে ঐতিহাসিক রায় প্রদান করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সংবিধানিক বেঞ্চ আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণের সবুজ সংকেত দিল দেশের শীর্ষ আদালত। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এর মধ্যে তিনজন সংরক্ষণের পক্ষে সরাসরি রায় দিয়েছেন। বিচারপতি দীনেশ মাহেশ্বরী, বেলা এ ত্রিবেদী, জে বি পর্দিওয়ালা সংরক্ষণের পক্ষে। সংরক্ষণের বিরুদ্ধে রায় দিলেন  বিচারপতি এস রবীন্দ্র। গত সেপ্টেম্বরে শুনানির পর রায় সংরক্ষিত রেখেছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। সোমবার আর্থিক অনগ্রসরদের সংরক্ষণের সাংবিধানিক…

আরও পড়ুন
দেশ 

যোগী রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে এলাহাবাদ হাইকোর্টের তোপের মুখে উত্তর প্রদেশ সরকার

বাংলার জনরব ডেস্ক: পশ্চিমবাংলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মমতা সরকারকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু বিজেপি যে রাজ্যটিকে মডেল রাজ্য বলে দাবি করে সেটি হল যোগী আদিত্যনাথ এর উত্তর প্রদেশ। এই রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শেষ পর্যন্ত এলাহাবাদ হাইকোর্ট ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যোগী সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে। এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ জানিয়েছে, আদালতের নিজস্ব এজেন্সি থাকলে রাজ্যের প্রকৃতবস্থা খতিয়ে দেখতেন বিচারপতিরা। যাচাই করে দেখতেন রাজ্যের হলফনামা। আদালতের কড়া পর্যবেক্ষণের পর নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ সরকার। ডেঙ্গু মোকাবিলায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। ডেঙ্গু…

আরও পড়ুন
দেশ 

‘প্রার্থী কে সেটা দেখার দরকার নেই! পদ্মে ভোট দিন, পদ্মে ভোট দেওয়া মানেই মোদিকে ভোট দেওয়া।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের কায়দায় হিমাচল প্রদেশে ভোট চাইলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বাংলার জনরব ডেস্ক: বিজেপির গড় রক্ষা করার দায়িত্ব নিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিমাচল প্রদেশে গোষ্ঠীদ্বন্দ্বের ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিজেপি দল। সেই অবস্থায় ভোট প্রচারে নরেন্দ্র মোদী নিজেকেই মমতার কায়দায় সামনে নিয়ে এলেন। কত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে আমি প্রার্থী। আমাকে যারা ভালবাসেন তারা আমার প্রার্থীকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন ঠিক একই কথার প্রতিদ্বন্দ্বী শোনা গেল নরেন্দ্র মোদির মুখে তিনি বললেন যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই বিজেপিকে ভোট দেবেন। হিমাচল প্রদেশে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সাফ বলে দিলেন, ‘প্রার্থী কে…

আরও পড়ুন
দেশ 

Gujarat Assembly Election 2022 : গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির আগে ৪৩ জন প্রার্থীর নাম ঘোষণা করলো কংগ্রেস, প্রার্থী তালিকায় চমক, কী সেই চমক? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : বিজেপি ২৭ বছর একটানা ক্ষমতায় থাকার পরেও এখনও গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করতে পারলো না,তবে কংগ্রেস গত কালই প্রথম দফার নির্বাচনের জন্য ৪৩ জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে।তালিকায় রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়ায় তুতো ভাই প্রফুল তোগাড়িয়া এবং রাজ্যসভা সাংসদ অমি অজনিক। সুরত পুরসভার প্রাক্তন বিরোধী দলনেতা প্রফুল লড়বেন ওই এলাকার ভরাচা রোড আসনে। আমদাবাদের ঘাটলোদিয়া কেন্দ্রে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের বিরুদ্ধে লড়বেন অমি। পোরবন্দরে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অর্জুন মোদবাডিয়া এবং ভাবনগরের মহুবায় প্রাক্তন বিজেপি বিধায়ক কানু কালসারিয়াকে প্রার্থী করা হয়েছে।…

আরও পড়ুন
দেশ 

মধ্যপ্রদেশে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ১১

বাংলার জনরব ডেস্ক: মধ্যপ্রদেশের বেতুল জেলায় বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন আরও একজন। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলার ঝালর থানার কাছে। এদিন ভোররাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। ১ জন আহত হন। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় স্থানীয় ঝালর থানার পুলিশকর্মীরা। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন
দেশ 

সরকারি জমিতে বেআইনিভাবে লাইব্রেরী নির্মাণের অভিযোগে বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে সমান পাঠালো দিল্লি আদালত

বাংলার জনরব ডেস্ক: সরকারি জমিতে বেআইনিভাবে নিজের লাইব্রেরী তৈরি করার অভিযোগ উঠল বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর এর বিরুদ্ধে। এ নিয়ে ইতিমধ্যে গম্ভীর গৌতম গম্ভীরকে সমন পাঠিয়েছে দিল্লির এক আদালত আগামী ১৩ ই ডিসেম্বর তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ, দিল্লির কারকারডুমার কাছে তিনি যে লাইব্রেরিটি তৈরি করেছেন, সেটি সরকারি জমিতে তৈরি করা হয়েছে। ওই জমি আসলে দিল্লি পুরনিগমের। জমিটিতে সরকারি ডাম্পিং গ্রাউন্ড তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু পুরনিগমের (Delhi MCD) উপর প্রভাব খাটিয়ে গম্ভীর এই জমি হাতিয়েছেন। আদালতে গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে…

আরও পড়ুন