সরকারি জমিতে বেআইনিভাবে লাইব্রেরী নির্মাণের অভিযোগে বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে সমান পাঠালো দিল্লি আদালত
বাংলার জনরব ডেস্ক: সরকারি জমিতে বেআইনিভাবে নিজের লাইব্রেরী তৈরি করার অভিযোগ উঠল বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর এর বিরুদ্ধে। এ নিয়ে ইতিমধ্যে গম্ভীর গৌতম গম্ভীরকে সমন পাঠিয়েছে দিল্লির এক আদালত আগামী ১৩ ই ডিসেম্বর তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ, দিল্লির কারকারডুমার কাছে তিনি যে লাইব্রেরিটি তৈরি করেছেন, সেটি সরকারি জমিতে তৈরি করা হয়েছে। ওই জমি আসলে দিল্লি পুরনিগমের। জমিটিতে সরকারি ডাম্পিং গ্রাউন্ড তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু পুরনিগমের (Delhi MCD) উপর প্রভাব খাটিয়ে গম্ভীর এই জমি হাতিয়েছেন। আদালতে গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে, তিনি দিল্লি পুরনিগমের এক শীর্ষ আধিকারিকের উপর প্রভাব খাটিয়ে ডাম্পিং গ্রাউন্ডের ওই জমিটি দখল করেছেন। এবং সেটি জবরদখল করে লাইব্রেরি বানিয়ে ফেলেছেন। গম্ভীরের বিরুদ্ধে যে জমিটি বেদখল করার অভিযোগ উঠেছে, সেটি ৩০০ একরের। যার আনুমানিক মূল্য কোটিতে।
গম্ভীর যাতে সেই জমি কোনওভাবে আর ব্যবহার করতে না পারেন সেই দাবিতে আদালতের দ্বারস্থ হন মামলাকারীরা। তাঁদের দাবি ছিল, গম্ভীর যেভাবে এই জমি দখল করেছেন, সেটিকে ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হোক। বুধবার শুনানির পর গম্ভীরকে জানিয়েছেন দিল্লির এক দায়রা আদালতের বিচারক হিমাংশু রমণ সিং। আগামী ১৩ ডিসেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

